আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারত – বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে ৯৯ টি গুলি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: চোরাকারবারীদের সঙ্গে নিয়ে ভারত – বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে ৯৯ টি গুলি উদ্ধার করলো পুলিশ।বনগাঁর জয়ন্তীপুর সীমান্ত থেকে দুজন চোরাকারবারিকে ৪১ টি কার্তুজ পাচার করার সময় আটক করে বিএসএফ(BSF)। সেই ঘটনা তদন্ত নেমে ধৃত দুই পাচারকারীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

তদন্তের মধ্যেই ২ পাচারকারীকে সঙ্গে নিয়ে জয়ন্তীপুরে কাঁটাতারের ওপারে জিরো পয়েন্টে গিয়াসউদ্দিন মন্ডলের বাড়ি থেকে ৯৯ টি গুলি উদ্ধার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ,গিয়াসউদ্দিন মন্ডল এবং মোহাম্মদ নাজির হোসেন মোল্লাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় আরো কার্তুজ লুকিয়ে রেখেছে। গতকাল পেট্রাপোল থানার(Petropol P.S.) পুলিশ দুই চোরাকারবারীকে(Smugglar) সঙ্গে নিয়ে ৯৯ টি গুলি উদ্ধার করে। এই ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন শাহাজাহান সরদার, কৃষ্ণভূষন কর ও তাপস খাঁ।

এই বিষয়ে বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা বলেন,”গতকাল ৪১টি গুলি(Bullet) উদ্ধারে ঘোষণায় দুজনকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করা হয়েছিল। তারপর তাদেরকে জেরা করে আরো তিনজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে সঙ্গে নিয়ে ৯৯ টি গুলি উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তাপস খাঁকে ৩ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়।”

Published by:

Share Link:

More Releted News:

ফের ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গী শিলাবৃষ্টিও, সতর্ক করল হাওয়া অফিস

হিংসা রুখতে ৮ দফা দাওয়াই, সব থানাকে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

‘২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

১ মে কম চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু–শেষের সূচি জেনে নিন

ভোট মিটতেই বেহালার পর্ণশ্রীতে দুই ভাইকে মারধরের অভিযোগ, গ্রেফতার একাধিক

লক্ষ্মীবারেই খুলে গেল মদের দোকান, আবার কবে পড়তে চলেছে ঝাঁপ?‌ চর্চা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ