চাপড়ায় মাঠ থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি : নদিয়ার চাপড়ায় মাঠ থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। চাপড়ার লক্ষ্ণী ইটভাটা এলাকা থেকে উদ্ধার হয়েছে ওই ব্যক্তির দেহ। ব্যক্তির নাম মাসুদ বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মাসুদের বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। একাধিক অসামাজিক কাজে যুক্ত ছিলেন তিনি।

এদিন সকালে চাপড়ার পদ্মালামা মাঠে কাজ করতে গিয়েছিলেন কৃষকরা। সেইসময় মাসুদের দেহ পড়তে থাকতে দেখা যায়। মৃতদেহ পড়ে থাকার খবর চাউর হতেই আশেপাশের গ্রামের লোকেরা সেখানে চলে আসে। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছে, পুরনো শত্রুতার জেরেই কেউ বা কারা তাঁকে খুন করে থাকতে পারে। তবে এই বিষয়ে পুলিশ এখনই কিছু বলতে চাইছে না।

উল্লেখ্য, ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় মাসুদকে গ্রেফতার করেছিল পুলিশ। কিছুদিন আগেই জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি। ভোট মেটার পর এলাকায় অশান্তি লাগানোর ঘটনায় মাসুদ জড়িত ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীরা এখন দেখছে, মাসুদের সঙ্গে কার শত্রুতা থাকতে পারে। পাশাপাশি তদন্তকারীরা জানতে পেরেছে, মাসুদের বিরুদ্ধে তোলাবাজি চালানোর অভিযোগও রয়েছে।

১৮ না ১৯ অক্টোবর, দুর্গা অষ্টমী কবে? অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন?

পছন্দের মানুষকে ভালবাসার কথা বলতে পারছেন না, চতুর্থীতে জানিয়ে ফেলুন, খালি হাতে ফিরবেন না

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার