দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্চায়েত ভোটের পর আবারও তাজা বোমা উদ্ধার ভাঙড়ে

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের পর আবারও ভাঙড়ে বোমা উদ্ধার। পানাপুকুর গ্রামের একটি বাগানের মধ্য়ে বস্তায় মোড়া বালতি ভরতি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শুক্রবার সকালে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুর গ্রামের একটি বাগানে বস্তায় মোড়া বেশ কিছু বোমা দেখতে পান স্থানীয়রা। একটি ড্রামের মধ্যে বোমাগুলি রেখে, ড্রাম-সমেত তা ঢুকিয়ে রাখা হয়েছিল বস্তার মধ্যে। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাশিপুর থানার পুলিশ। আট থেকে দশটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।

কে বা কারা এই বোমা এখানে রেখেছে তার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ আধিকারিকরা। পঞ্চায়েত ভোটে ভাঙড়ে বেলাগাম হানাহানির ছবি দেখা গেছে। অশান্তি যেন পিছু ছাড়তে চায় না ভাঙড়ে। এবার পঞ্চায়েত ভোটের এত দিন পর আবার ভাঙড়ে বোমা উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

তবে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। উভয় পক্ষই একে অন্যের দিকে এই বোমার জন্য দায় ঠেলতে ব্যস্ত। এলাকার আইএসএফ সদস্য আজারউদ্দিন মোল্লা বলেন, “বারবার আমাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। আমি তৃণমূলে যোগ দিচ্ছিলাম না বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আমার বাড়ির পিছনের বাগানে বোমা রেখেছে তৃণমূল।”
অন্য়দিকে, আজারউদ্দিন মোল্লার গ্রেফতারের দাবি জানিয়ে ঘটনার প্রসঙ্গে আরাবুল ইসলাম বলেন, “আইএফএস সদস্য আজারউদ্দিন মোল্লার নেতৃত্বে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে। অপরাধীদের গ্রেফতার না করলে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে। যারা জ্বালায় পরবে তারাই তৃণমূলে যোগ দেবে।”

Published by:

Share Link:

More Releted News:

LIVE

উৎপাত করতে পারেনি, পারবেও না, সাত সকালেই বার্তা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ