জয়দেব মেলা দেখতে যাওয়ার পথে বাসের ইমার্জেন্সি গেট খুলে চাকায় পিষ্ট শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি : জয়দেব মেলা দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। বীরভূমের সিউড়িতে চলন্ত বাসের এমার্জেন্সি গেট খুলে মৃত্যু হল এক শিশুর। বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বছর ৬-র শিশুটির। মৃতের নাম সূর্য দাস। এই দুর্ঘটনার পরে এলাকায় প্রবল বিক্ষোভ দেখান স্থানীয়রা।

জানা গিয়েছে, দাদু ও দিদার সঙ্গে জয়দেবের মেলা দেখতে যাচ্ছিল সূর্য। মহম্মদবাজার থানার কাপিষ্ঠা গ্রামের বাসিন্দা সে। সিউড়ি থেকে বাসে উঠে জয়দেবের মেলায় যাচ্ছিল তাঁরা। রবীন্দ্রপল্লি এলাকায় বাস পৌঁছতেই বিপত্তি। আচমকা বাসের এমার্জেন্সি গেট খুলে যায়। সেই সময় বাস থেকে পড়ে যায় বছর ৬-র শিশুটি। তখনই বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। দাদু-দিদা চিৎকার করলেও লাভ হয়নি। চালক বাস থামাননি। পিছনের চাকায় পিষ্ট হয়ে যায় শিশুটি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এরপরেই স্থানীয়রা বিক্ষোভ দেখা তে শুরু করে। তাঁদের অভিযোগ, জনবহুল এলাকায় বেপরোয়া গাড়ি চালানোতেই এই ঘটনা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। মৃত শিশুর পরিবারের তরফে বাসের চালক ও খালাসির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়েছে।

এই দুর্ঘটনার পরে আরও একটি দুর্ঘটনা ঘটে। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ই-রিক্সায়। সেই রিক্সাটি দাঁড়িয়ে ছিল রাস্তার ধারে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১ শিশু সহ ৪জন। তাঁদের উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

 

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর