জামাইকে ‘ছাগল চোর’ অপবাদে গণপিটুনি শ্বশুরবাড়ির লোকেদের

নতুন জামাইকে ‘ছাগল চোর’ অপবাদ দিয়ে গণপিটুনির অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাগরপাড়া এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন জামাইকে ‘ছাগল চোর’ অপবাদ দিয়ে গণপিটুনির অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাগরপাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

ভালবেসে ‘ছাগল চোর’ অপবাদ সহ্য করতে হবে হয়তো স্বপ্নেও ভাবেননি তরুণ।  শুধু তাই নয় সেই অভিযোগে তাঁকে মারধর করারও অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। কারণ জামাই হিসেবে ওই যুবককে পছন্দ নয় তরুণীর পরিবারের সদস্যদের। মুর্শিদাবাদ জেলার জলঙ্গির সাগরপাড়ার বাসিন্দা এক তরুণ ভালবেসেছিলেন এক তরুণীকে। তাঁরা বিয়েও করেন সদ্য। কিন্তু মেয়ের পরিবারের তরফে সেই বিয়ে মেনে নেয়নি। এর ফলে শুরু হয় ঝামেলা। গণ্ডগোলের জেরে পুলিশের তরফে মিটমাট করার জন্য উভয় পরিবারকে ডাকা হয় জলঙ্গি থানায়। থানায় ডেকে উভয় পরিবারকে নিয়ে সালিশি করা হয়। কিন্তু তাতেও কোনও সমাধান হয়নি। এদিকে আক্রান্ত হওয়ার আশঙ্কায় পালিয়ে বেড়াচ্ছিলেন ওই যুগল। আর সেই সময় তাঁদের ‘ছাগল চোর’ সন্দেহে তাড়া করে মারধর করে তরুণীর পরিবারের লোকজন। এমনটাই অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনা নিয়ে ওই আক্রান্ত যুবক বলেন, ‘আমার বিয়ে হয়েছে ওই তরুণীর সঙ্গে। আমরা দু’জনেই প্রাপ্তবয়স্ক। কিন্তু বিয়ে মানতে চাইছেন না মেয়ের বাবা এবং মেয়ের পরিবার।’ অন্যদিকে যুবককে মারধর করার অভিযোগ বিষয়ে মেয়ের পরিবারের তরফে এক সদস্যের পাল্টা দাবি, ‘বিয়ের ব্যাপারে কোনও কথা হয়নি। ওই ছেলেটি মেয়েকে অপহরণ করে পালাচ্ছিল। এলাকার লোকজন দেখতে পেয়ে বাধা দিয়েছেন।’

মহালয়ায় ইডেন গার্ডেন্সে দুর্গাপুজোর বিশেষ অনুষ্ঠান

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

বাজার কাঁপাতে আসছে Samsung Galaxy S27 সিরিজ, কত দাম হবে?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

সুজুকির নতুন ধামাকা! ২ লাখে ম্যাট গ্রে লুকে বাজারে Suzuki V-Strom!

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

মুর্শিদাবাদের ‘কোদাখাকি’ দুর্গাকে প্রথম ভোগ নিবেদন করে মুসলিম পরিবার

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের