যৌনগন্ধী বার্তায় সঙ্গ দেওয়ার প্রলোভন, খাস কলকাতায় ডেটিং অ্যাপ চালিয়ে প্রতারণা, ধৃত ১৭

Share:

নিজস্ব প্রতিনিধি: দৈনন্দিন জীবনে মানুষ এখন ব্যস্ত। ব্যস্ততার ফলে কেউ কাউকে সময় দিতে পারে না। ফলে মানুষকে গ্রাস করছে একাকীত্ব । এই একাকীত্ব থেকে বাঁচার জন্য মানুষ সঙ্গী খুঁজে বেড়ায়। বর্তমানে ইন্টারনেট দুনিয়ার দৌলতে সঙ্গী খুঁজে পাওয়ার জন্য ডেটিং অ্যাপের সদস্য হন প্রায় প্রত্যেকেই । সেখানে প্রথমে চলে আলাপ পরিচয়। ডেটিং অ্যাপের সকলেই যে ভাল হয় তেমন তো নয়। কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেই একাকিত্বে ভোগা মানুষগুলি হচ্ছেন প্রতারণার শিকার। অপরপক্ষের মিষ্টি মধুর কথায় ভুলে হারাচ্ছেন সর্বস্ব। সম্প্রতি তেমনই এক পর্দা ফাঁস করেছে পুলিশ। খাস কলকাতার মিন্টো পার্কে চলত এই ডেটিং অ্যাপের রমরমা ব্যবসা। তার নেপথ্যে চলত আর্থিক প্রতারণা। যতদূর জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে ১৬ জন মহিলা।

পুলিশ সূত্রে খবর ডেটিং অ্যাপের নেপথ্যে থাকা এই প্রতারণার কারবার করতো একটি দল মিলে। ডেটিং অ্যাপের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে গড়ে তুলত ঘনিষ্ঠ সম্পর্ক। ধীরে ধীরে বাড়ত ঘনিষ্ঠতা। দেখানো হতো সঙ্গ দেওয়ার লোভ। তারপরে যখন অক্ষরপক্ষ সম্পূর্ণভাবে বিশ্বাস করে নিত তখনই পাতা হত প্রতারণার ফাঁদ। টাকা না দিতে চাইলে চলত ব্ল্যাকমেইল। এইভাবে গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ।

একটা সময় খবর যায় পুলিশের কাছে। শুরু হয় তল্লাশি। তল্লাশি চালিয়ে সেখান থেকে গ্রেফতার করা হয় মোট ১৭ জনকে। এবার জানা যাক কি পাওয়া গিয়েছে তল্লাশিতে। তল্লাশি চালিয়ে একাধিক ইলেকট্রনিক গেজেট,  স্ক্রিপ্ট, ব্যাঙ্ক সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে। অভিযান এখনও অব্যাহত। এই প্রথম নয়, এর আগেও কলকাতায় প্রতারণা চক্রের সন্ধান মিলেছে। ডেটিংয়ে মাধ্যমে প্রতারণার বিষয়ও প্রথম নয়। বারবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে । তারপরেও একই ফাঁদে পা দিচ্ছে মানুষ।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা