ফের SIR-র বলি রাজ্যে, জলপাইগুড়িতে ফের আস্বাভাবিক মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR- র মূল পর্বের কাজ শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকদিন। কাজ শুরুর আগে থেকেই আতঙ্কের জেরে মৃত্যু শুরু হয়েছিল। সেই মৃত্যু মিছিল থামার কোন লক্ষণ নেই। প্রতিদিনই রাজ্যের কোনো প্রান্তে আতঙ্কের জেরে প্রাণ হারাচ্ছেন মানুষ। কেউ আতঙ্কে ছেড়ে অসুস্থ হয়ে প্রাণ হারাচ্ছেন। কেউ আতঙ্কের জেরে আত্মঘাতী হচ্ছেন। রাজ্যে ফের SIR-এর বলি এক প্রৌঢ়। মৃতের নাম কমলা রায় (৫৪)।

জানা গিয়েছে, চল্লিশ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন কমলা রায়। কিন্তু সম্প্রতি SIR নিয়ে আতঙ্কে থাকতেন। জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতকুরা গ্রামের বাসিন্দা তিনি। আতঙ্ক থেকেই আত্মঘাতী হন তিনি। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, সমস্ত বৈধ-নথি রয়েছে কমলা রায়ের। তারপরেও আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল। বাংলাদেশ থেকে আসার কারণেই দুশ্চিন্তায় ছিলেন তিনি। বাড়ির সংলগ্ন কাঁঠাল গাছে গলায় গামছা দিয়ে আত্মঘাতী হন তিনি। পেশায় কমলা রায় ছিলেন দিনমজুর। বাড়িতে রয়েছেন স্ত্রী ও দুই পুত্র। SIR চালু হওয়ার পর থেকে, তিনি বলতেন ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার। তাঁদেরকে বাংলাদেশের পাঠিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার জলপাইগুড়িতে এক বছর ষাটের বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। SIR আতঙ্ক থেকেই আত্মঘাতী হয়েছেন বলে জানা যাচ্ছে। মৃতের নাম ভুবন চন্দ্র রায়।বৃহস্পতিবার রাত থেকে খোঁজ ছিল না তাঁর। পরিবারের লোকজন সর্বত্র খোঁজ করেও পাননি। শুক্রবার সকালেই বাড়িরা কাছেই একটি মাঠে গাছ থেকে ঝুলতে দেখা যায় তাঁকে। পরিবারের অভিযোগ, এনুমারেশন ফর্ম এসেছিল বাড়িতে। সবার নামে ফর্ম আসলেও ভুবনের মেয়ের নামে কোনও ফর্ম আসেনি। তারপর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি। এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটলেন তিনি।

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড