ইট সরানো নিয়ে বচসা, পূর্বস্থলীতে পিটিয়ে খুন এক ব্যক্তিকে

Share:

নিজস্ব প্রতিনিধি : রাস্তায় ফেলে রাখা ইট সরানো নিয়ে বচসা। আর তার জেরেই এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। অভিযুক্তরা ওই ব্যক্তির প্রতিবেশি বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম আজগর শেখ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে দফতপোতা এলাকায়। বেশ কিছুদিন ধরেই এলাকার কয়েকজনের সঙ্গে বচসা চলছিল আজগরের। সোমবার রাতে পূর্ব পরিকল্রনা মতোই ইট ফেলে রাখা হয়েছিল। আজগর শেখ ও ও তাঁর ভাগ্নে ইট সরাতে গেলে পরিচিত কয়েকজন তাঁদের বাধা দেয়। এরপরই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এলাকার বাসিন্দা আক্কেল শেখ, মাচনবি শেখ সহ কয়েকজন আজগরকে মারধর করে। লোহার রড দিয়ে আজগরের মাথার পিছনে আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আজগরের। বাধা দিতে গেলে গুরুতর আহত হয়েছিল ভাগ্নে ফিরোজ শেখ।

রক্তাক্ত অবস্থায় আজগরকে পূর্বস্থলী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তদের গ্রেফতার করার দাবিতে অভিযোগ দায়ের করেন মৃতের পরিবারের সদস্যরা।

 

 

 

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?