যৌন নির্যাতনের শিকার নাবালিকা! ক্ষোভে ফুটছে সাগর

বাড়িতে ছেড়ে দেওয়ার নাম করে সাইকেলে করে নির্জন জায়গায় পানের বরজে নিয়ে গিয়ে চতুর্থ শ্রেনীর নাবালিকাকে পড়ুয়াকে যৌন নির্যাতন করে শাকিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিউশন পড়ে বাড়ি থেকে ফেরার পথে যৌন নির্যাতনের(Physically Torture) শিকার হল এক নাবালিকা। অভিযোগের তির, প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার কাকদ্বীপ মহকুমার সাগর(Sagar) থানার চকফুলডুবি এলাকার। ক্লাস ফোরের ছাত্রী ওই নাবালিকা(Minor Girl) রোজই মালতি মোড়ের কাছে টিউশন পড়তে যেত। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ বাড়ি ফেরার সময় প্রতিবেশী যুবক শেখ শাকিল(Sheikh Shakil) তাকে বাড়িতে ছেড়ে দেওয়ার নাম করে সাইকেলে করে নির্জন জায়গায় একটি পানের বরজে নিয়ে যায়। অভিযোগ, সেখানেই সে নাবালিকার ওপর যৌন নির্যাতন চালায়। সেই অত্যাচারের কথা বাড়িতে জানালে নাবালিকার বাবা-মা সহ তাকে খুন করা হবে বলে হুমকিও দেয় শাকিল। তাই ভয়ে বাড়িতে কিছু প্রথমে জানাতেও পারেনি ওই নির্যাতিতা। কিন্তু, শুক্রবার রাত্রে যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। তখনই তার অবস্থা দেখে পরিবারের লোকজনের খটকা হয়। তাঁরা ওই নাবালিকার সঙ্গে কথা বলে গোটা বিষয়টি জানতে পারেন।

এরপর শুক্রবার রাতেই সাগর থানায় শালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকার পরিবার। অভিযোগ পেয়েই শাকিলের বিরুদ্ধে তদন্তে নেমেছে সাগর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, নাবালিকার পরিবারের পক্ষ থেকে তোলা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। শাকিলের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছেন তাঁরা। যদিও অভিযুক্ত এখনও অধরা। অভিযুক্তের নাগাল পেতে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছে। পাশাপাশি, বিভিন্ন স্থানীয় সূত্র কাজে লাগানো হচ্ছে। শুক্রবার রাতেই সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় নির্যাতিতাকে। নাবালিকার বাবা জানিয়েছেন, তাঁর মেয়েকে মেডিকেল পরীক্ষার জন্য শনিবার কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাবে পুলিশ। নাবালিকার শারীরিক পরীক্ষার রিপোর্ট এলে বোঝা যাবে তার ওপর যৌন নির্যাতন চালানো হয়েছিল কিনা।  

অন্য যুবকের সঙ্গে ঘুরছে স্ত্রী, দেখতে পেয়েই বেল্ট দিয়ে চাবকালেন স্বামী! ভাইরাল ভিডিয়ো

বন্দুক নিয়ে শর্বরীর সঙ্গে রোম্যান্স আহানের, ‘সাইয়ারা’ নায়কের ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

‘শূন্য হাতে ফেরাতে হবে মমতাকে,’ দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি চলতি সপ্তাহে, মমতাকে জানাল সুপ্রিম কোর্ট

কবে থেকে শুরু WPL, দিনক্ষণ ঘোষণা করল BCCI

দীর্ঘ ৭ ঘন্টা নিখোঁজ, সন্ধান পেতেই শাবককে জড়িয়ে ধরল মা হাতি, ভাইরাল ভিডিও

কীর্তনের তালে ‘রাধে রাধে’ বলে দুহাত তুলে নাচলেন অনুষ্কা, সঙ্গ দিলেন বিরাট

অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তেও নেই ঈশান, আরও একবার সুযোগ পাবেন বৈভব?

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

দিল্লিতে অমিত শাহের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

শ্বশুরের মৃত্যুর শোক সইতে পারেনি, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুত্রবধূ

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার