পুরভোট পিছোতে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

রাজ্যের চিকিৎসক থেকে বিশেষজ্ঞ সবাই দাবি তুলেছেন, কোভিড ঠেকাতে ভোট থেকে মেলা সবই বন্ধ করা হোক। যদিও কমিশনের দাবি, যে চার পুরনিগমে ভোট হচ্ছে সেখানে সংক্রমণ কম। তাই ভোট করাতে বাধা নেই। এখন দেখার বিষয় আগামিকাল আদালত এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়। 

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২২ জানুয়ারি রাজ্যের চারটি পুরনিগমে নির্বাচন রয়েছে। এই ৪টি পুরনিগম হল বিধাননগর, আসানসোল, চন্দননগর ও শিলিগুড়ি। কিন্তু রাজ্যে এখন দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা প্রায় ১০ হাজার ছুঁই ছুঁই। এই অবস্থায় পুরভোট হলে তা আরও বাড়তে পারে বলে রাজ্যের নানান মহল থেকেই আশঙ্কার বার্তা দেওয়া শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটেই কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা যার মূল বিষয় পুরভোট পিছিয়ে দেওয়ার আর্জি। ইতিমধ্যেই আদালতে সেই মামলা গৃহীতও হয়েছে। কলকাতা হাইকোর্টে রাজ্যের পুরভোট সংক্রান্ত দায়ের হওয়া সব মামলার শুনানি রয়েছে বৃহস্পতিবার। সেই সময়েই এই নতুন মামলাটিরও শুনানি হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, সমাজকর্মী বিমল ভট্টাচার্য পুরভোট পিছিয়ে দিতে এই মামলা দায়ের করেছেন। মামলা করা হয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি, চন্দননগরে ৩৩টি, বিধাননগরে ৪১টি এবং আসানসোলের ১০৬টি ওয়ার্ডে নির্বাচন হবে। সেই লক্ষ্যেই এই চার পুরনিগমেই জোর কদমে প্রচার চলছে। যদিও সেই প্রচার চালাতে রাজ্য নির্বাচন কমিশনও বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে। কিন্তু রাজ্যের চিকিৎসক থেকে বিশেষজ্ঞ সবাই দাবি তুলেছেন, কোভিড ঠেকাতে ভোট থেকে মেলা সবই বন্ধ করা হোক। যদিও কমিশনের দাবি, যে চার পুরনিগমে ভোট হচ্ছে সেখানে সংক্রমণ কম। তাই ভোট করাতে বাধা নেই। এখন দেখার বিষয় আগামিকাল আদালত এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়। 

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে