ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে পালাবদলের পর এবার আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় বড় পদক্ষেপ। পুরুলিয়ার ছররা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, আলিপুরদুয়ারের হাসিমারা এবং পশ্চিম মেদিনীপুরের কালাইকুন্ডা-এই চার বিমানবন্দরকে নিয়ে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় নবান্ন সভাঘরে এই সংক্রান্ত মউ স্বাক্ষর হওয়ার কথা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় আসামরিক বিমান পরিবহণ মন্ত্রী। 

এছাড়াও অনুষ্ঠানে থাকবেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী, মুখ্যসচিব, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ সচিব, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সাংসদ ও বিধায়করা। জানা গিয়েছে, মূলত দুটি বিষয়ে মউ স্বাক্ষর হবে। এর মধ্যে রয়েছে চারটি বিমানবন্দর সংক্রান্ত উদ্যোগ এবং সংশোধিত উড়ান প্রকল্পের অধীনে ত্রিপাক্ষিক মউ। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল-রাজ্যের একাধিক প্রত্যন্ত এলাকা আকাশপথে যুক্ত হবে। এর ফলে পর্যটন, শিল্প এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ সালে সামরিক প্রয়োজনে তৈরি হয়েছিল পুরুলিয়ার ছররা বিমানবন্দর। ১৯৪৫ সাল পর্যন্ত সক্রিয় ছিল এটি। বিমানবন্দরটি চালু হলে রঘুনাথপুর শিল্পাঞ্চল ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী শিল্পতালুকগুলির যোগাযোগ আরও সহজ হতে পারে। পাশাপাশি অযোধ্যা পাহাড়-সহ পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলিতেও  যাতায়েত বাড়ার সম্ভবনা রয়েছে।

আরও পড়ুনঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

অন্যদিকে, বালুরঘাট বিমানবন্দর চালু হলে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও দ্রুত হবে। ডুয়ার্স ও উত্তরবঙ্গে পর্যটন বাড়াতে হাসিমারা বিমানঘাঁটিতে সিভিল এনক্লেভ তৈরির পরিকল্পনাও রয়েছে। কালাইকুন্ডা নিয়েও রয়েছে একই ধরনের যোগাযোগ সম্প্রসারণের উদ্যোগ।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক