অমাবস্যার পরে কালী মায়ের মূর্তি নিয়ে দেওয়া হয় দৌড়, দেখতে হলে যেতে হবে মালদার এই জায়গায়

Share:

নিজস্ব প্রতিনিধি:  কালী দৌড়! শুনেছেন কখনও এমন কথা? অবাক হবে না বাস্তবেই এটা হয়। তবে কোনও প্রতিযোগিতা নয় দীর্ঘ দিন ধরেই মাকে কাঁধে নিয়ে দৌড় দেওয়ার রীতি চলে আসছে। কার্তিক মাসের অমাবস্যার পরের দিন নিশিরাতে মশাল ও কালী ঠাকুর কাঁধে নিয়ে শুরু হয় দৌড়। এই দৃশ্য দেখা যায় মালদহের মালতীপুরে। চাঁচল রাজাদের ৩৫০ বছরের পুরোনো ঐতিহ্য এখনও বহন করেন সেখানের মানুষ।

নিশিরাতে ভক্তরা কালী মায়ের নানা মূর্তিকে মাচানে করে কাঁধে তুলে বা কেউ মাথায় নিয়ে ফাঁকা মাঠে দৌড় দেন। এই দৌড় যদি দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে মালতীপুর দুর্গোৎসব কমিটির মাঠে। মালতীপুর কালী দৌড় পুজো কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়। এই সময়ে বাজে ঢাক-ঢোল। মহিলা বাজান শঙ্খ ও দেন উলুধ্বনি। স্থানীয় মানুষরা বলেন এই কালী দৌড়ে সামিল হলে সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। এই দৌড় দেখতে বিহার ও ঝাড়খণ্ড থেকেও মানুষ আসেন।

কেন এইভাবে কালী নিয়ে দৌড়ানো হয় জেনে নিন ইতিহাস

জনশ্রুতি অনুযায়ী মালতীপুরে কালী মন্দির ছিল রাজাদের। একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন চাঁচলের রাজা শরৎচন্দ্র রায়চৌধুরীর স্ত্রী। তাই সেই সময়ে কার্তিক মাসের অমাবস্যার তিথিতে দেরি হয় কালী মূর্তি তৈরিতে। সেই সময়ে দেবী চাঁচল রাজাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন, বলেছিলেন দ্রুত যেন তাঁর মূর্তি নিয়ে এসে পুজো করা হয় তাহলে সংকট কেটে যাবে। এই স্বপ্নাদেশ পাওয়ার পরেই রাজার কর্মীরা দৌড়ে মূর্তি নিয়ে আসেন মন্দিরে। পুজোর পরে সুস্থ হয়ে ওঠেন রানিমা। সেই সময় থেকেই প্রতিমা মাথায় নিয়ে দৌড়ের প্রচলন জা এখনও অব্যহত রয়েছে। চাঁচল রাজার কালী মন্দিরে বুড়ি কালী পূজিত হন বলে জানয়েছেন কালী দৌড় কমিটির কর্মকর্তারা। তার পাশে আম কালী, চানকা কালী, হাট কালী, শ্যামা কালী, হেন্টা কালী, বুড়ি কালী, দক্ষিণা কালী নামেও বহু পুজো হয়। দুর্গোৎসব কমিটির মাঠে অমাবস্যার পরের দিন এই মূর্তিগুলি নিয়ে ভক্তরা ভিড় জমান। চলতি বছরে ২১ অক্টোবর, মঙ্গলবার কালী দৌড় হবে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি