নতুন সাজের অপেক্ষায় ‘গড়চুমুক’, এবার মিলবে বাঘের দর্শন

গড়চুমুকে একটি মিনি চিড়িয়াখানা আছে। যাতে কিছু কুমির, হরিণ-সহ কয়েকটি পশুপাখি রয়েছে। এবার হাওড়া জেলা পরিষদ এটিকে স্মল চিড়িয়াখানা

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কলকাতার কাছেই সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র গড়চুমুক। শীত পড়তেই এখানে ভিড় করেন অসংখ্য মানুষ। শুধু হাওড়া নয়, কলকাতা-সহ আশেপাশের জেলা থেকেও মানুষ ঘুরতে আসেন এখানে। গড়চুমুকে একটি মিনি চিড়িয়াখানা আছে। যাতে কিছু কুমির, হরিণ-সহ কয়েকটি পশুপাখি রয়েছে। এবার হাওড়া জেলা পরিষদ এটিকে স্মল চিড়িয়াখানা হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করেছে। ইতিমধ্যেই জু অথরিটি অফ ইন্ডিয়ার ছাড়পত্র পেয়েছে গড়চুমুক। তাই জনপ্রিয় এই পর্যটন কেন্দ্র এবার আসবে বাঘ।

হাওড়া জেলা পরিষদ, বন দফতর ও জু অথরিটি অফ ইন্ডিয়া যৌথভাবে এখানে স্মল চিড়িয়াখানা তৈরি করছে। মাসচারেকের মধ্যে সেই কাজ শেষ হলে এখানে অন্য চিড়িয়াখানা থেকে বাঘ আনা হবে। বর্তমানে এখানে বাঘের খাঁচা-সহ অন্যান্য পশুপাখির বাসস্থান তৈরির কাজ চলছে জোরকদমে। হাওড়া জেলা পরিষদ সূত্রের খবর, বাঘ ছাড়াও, জেব্রা, আরও কুমির এবং নানা প্রজাতির পাখি ও বনবিড়ালও নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে এই স্মল চিড়িয়াখানায়। জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য জানিয়েছেন, অনেকদিন ধরেই পরিকল্পনা ছিল। কিন্তু করোনা আবহে কাজ এগোয়নি। এটি স্মল চিড়িয়াখানায় রূপান্তরিত হলেই গড়চুমুক আরও আকর্ষণীয় হয়ে উঠবে পর্যটকদের কাছে। তিনি আরও জানান, প্রথমে চিতাবাঘ আনার পরিকল্পনা থাকলেও পরে ঠিক হয় বাঘ আনা হবে। আগামী চার-পাঁচ মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে গড়চুমুক স্মল চিড়িয়াখানার।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা