আলিপুরদুয়ারে গাজনের মেলায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা

গাজনের মেলায় নেমে এল বিষাদের ছায়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: গাজনের মেলায় নেমে এল বিষাদের ছায়া। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের গুয়াবর নগর গ্রাম পঞ্চায়েতের বালাসুন্দর মধ্য পাড়ায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এক সন্ন্যাসী নিজের পিঠের চামড়ার সঙ্গে বর্ষা লাগিয়ে দড়িতে ঝুলছিলেন। যখন তিনি শূন্যে ঘুরছিলেন, তখন হঠাৎ করেই ওই ব্যক্তির দেহের চামড়া ছিঁড়ে গিয়ে তিনি একেবারে মাটিতে আছড়ে পড়েন। যার ফলে গুরুতর আহত হন ওই সন্ন্যাসী-সহ চড়কের মেলা দেখতে আসা দু’জন।

তারপর স্থানীয় বাসিন্দারা আহতদেরকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনার জেরে ওই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত আহত ওই তিন জনের পরিচয় জানা যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিকভাবে এই ঘটনা ঘটেছিল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে সেটাও ভালো করে খতিয়ে দেখা হচ্ছে।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’