‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

Share:

নিজস্ব প্রতিনিধি: যত কাণ্ড সুরেন্দ্রনাথ কলেজে। কিছুদিন আগেই এই কলেজ থেকেই উদ্ধার হয়েছিল উঁইয়ে খাওয়া টাকা, কন্ডোম ও মদের বোতল। সেই বিতর্কের অবসান ঘটতে না ঘটতেই এবার সুরেন্দ্রনাথ ল’কলেজের ভর্তি ও উপাধ্যক্ষকে নিয়ে নতুন গণ্ডগোল বেঁধেছে। পরীক্ষায় বসতে প্রয়োজন ৪০ শতাংশ হাজিরা। সেই পর্যাপ্ত সংখ্যা না থাকায় বহু পড়ুয়াকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি, সুরেন্দ্রনাথ ল কলেজে। তারপরেই গত সপ্তাহে বিরোধ বাঁধে। টানা ২৪ ঘন্টা উপাধ্যক্ষ মহম্মদি তরন্নুমকে ঘেরাও করা হয়। সেই ঘেরাও মুক্ত হতে পদত্যাগ পত্রে সই করেন উপাধ্যক্ষ। যদিও তিনি আজ, সোমবার জানিয়েছেন উপাধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেননি তিনি।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আপাতত একদিনের মেডিক্যাল লিভ নিয়েছি। শরীর ঠিক হলেই আমি অফিস যাব। আমি পদত্যাগ করিনি। ছাত্র-শিক্ষক-কর্মচারি সকলকে থ্রেট দেওয়া হচ্ছে। আগের মতো এক জিনিস হচ্ছে। ক্লাস করব না, অফিস যাব না, আসব যাব বেতন নেব। একই ভাবে কলেজ চালাতে চাইছে। এই ট্রেন্ড কানকাটা দেবু ও তার ছেলে শুরু করেছিল।’ এ দিকে, পড়ুয়ারা এখনও অনড়। তাঁরা উপাধক্ষ্যের ইস্তফা চাইছে। এক পড়ুয়া বলেন, ‘চারিদিকে বলা হচ্ছে আমরা নাকি ক্লাস ফাঁকি দিতে চাই। বার কাউন্সিলের ৭৫ শতাংশ উপস্থিতির নিয়মের জন্য ভয় পেয়ে আমরা ভাইস প্রিন্সিপালের পদত্যাগ চাইছি। সম্পূর্ণ মিথ্যে কথা। এই প্রতিবাদ নিয়ম বাতিলের বিরুদ্ধে নয়।’

আরও পডুন: পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

তাঁরা কলেজে ভর্তির অনিয়ম নিয়ে সরব হয়েছেন। পড়ুয়ারা জানিয়েছেন, ‘কলেজের ওয়েবসাইটে একরকম ফি দেখানো হলেও বাস্তবে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। কোর্স ফি বাবদ ১২ থেকে ১৬ হাজার টাকা নেওয়া হলেও মেলেনি ন্যূনতম পরিষেবা। ২০২৩ সালের পর থেকে কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা সোশ্যাল বন্ধ থাকলেও প্রতি বছর পড়ুয়াদের কাছ থেকে ৬০০ টাকা করে তোলা হয়েছে। পরিকাঠামোর উন্নয়ন ও অন্যান্য খরচ বাবদ ৩ থেকে ৪ হাজার টাকা নেওয়া হলেও কলেজে শৌচাগারের দরজায় ছিটকানি পর্যন্ত নেই। ২০২১ সালে র‍্যাঙ্ক জাম্প করে বেআইনিভাবে ভর্তি করানো হয়েছে এবং ২০২৩ সালে সিট বিক্রির জেরে মামলা পর্যন্ত হয়েছিল। এমনকী রেজিস্ট্রেশন নম্বর ছাড়াই ২০২৩ সালে প্রথম বর্ষের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে।’

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার