বধূকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

দাম্পত্য কলহের জেরে বিচ্ছেদের চিন্তা ভাবনা চলছিল স্বামী-স্ত্রী’র। তার মাঝেই রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়ে খুন হয়ে গেলেন স্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দাম্পত্য কলহের জেরে বিচ্ছেদের চিন্তা ভাবনা চলছিল স্বামী-স্ত্রী’র। তার মাঝেই রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়ে খুন হয়ে গেলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার হাঁসখালি গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্পর্কের টানাপোড়েনের জেরে ওই মহিলা খুন হয়েছেন। তাঁর খুনের পিছনে স্বামীর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। নিহত বধূর বোনের অভিযোগ, তাঁর জামাইবাবুকে নিজে হাতে গুলি চালিয়ে খুন করতে দেখেছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বধূর নাম সুজাতা বিশ্বাস। ২৬ বছর বয়স তাঁর। নদিয়া জেলার হাঁসখালি থানার কৈখালী গ্রামের বাসিন্দা ওই মহিলা। প্রায় দশ বছর আগে ত্রিশূল বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল সুজাতার। ত্রিশূলের বাড়ি হাঁসখালি থানা  এলাকার গয়াখালী গ্রামে। বিয়ের পর তাঁদের দুটি সন্তানও জন্ম নেয়। প্রতিবেশী সূত্রে খবর, ইদানিং স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চরমে পৌঁছেছিল। এমনকি ডিভোর্সের ভাবনাও চলছিল তাদের মধ্যে। তার মাঝেই খুন হয়ে গেলেন ওই বধূ। অশান্তির জেরে সম্প্রতি সুজাতা তাঁর বাপের বাড়ি কৈখালী গ্রামে চলে আসেন। কিন্তু বৃহস্পতিবার রাতে আচমকাই কে বা কারা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। সুজাতাকে গুলিবিদ্ধ অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক তাঁর স্বামী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় এগারোটা পর্যন্ত হাঁসখালি থানায় ওই বধূর খুনের বিষয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে দাম্পত্য কলহের জেরেও এই খুনের ঘটনা ঘটতে পারে বলে অনুমান তদন্তকারীদের।

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়