প্রতিমা বিসর্জনে যাওয়ার পথে হাইটবারে ধাক্কা, দুর্ঘটনায় মৃত্যু বেহালার তরুণের

Share:

নিজস্ব প্রতিনিধি : সন্তানদের নিয়ে কৈলাসে ফিরেছেন উমা। চারদিন বাপের বাড়ি কাটিয়ে স্বামীর ঘরে ফিরেছেন মা। হাসিমুখে মাকে বিদায় জানাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণটাই চলে যাবে ভাবেনি বেহালার তরুণটি। মাকে বিসর্জন দিতে যাওয়ার পথেই মর্মান্তিক মৃত্যু। প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময়ে দুর্ঘটনার জন্য মৃত্যু হয়েছে বেহালার ওই তরুণের। মৃত তরুণের নাম উৎসব চট্টোপাধ্যায়।

জানা গিয়েছে, মায়ের প্রতিমা নিয়ে বিসর্জনের জন্য যাচ্ছিল বেহালার সেনহাটি দুর্গোৎসব কমিটির সদস্যরা। আলিপুর চিড়িয়াখানা থেকে রেসকোর্সগামী রাস্তা দিয়ে যাচ্ছিলেন তাঁরা। আচমকাই হাইবারে ধাক্কা লেগে ঘটে গেল দুর্ঘটনা। তাঁর মাথায় হাইট বারের আঘাত লেগে নিচে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত লাগে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, চেতলা থানার পর ব্রিজে ওঠার সময় হাইট বারে ধাক্কা খায় ওই তরুণ। বড় গাড়ি যাতে ব্রিজে না ওঠে তারজন্য হাইটবারগুলো দেওয়া হয়ে থাকে। কিন্তু প্রতিমা নিয়ে যাওয়ার সময় ওই লরির মাথায় বসেছিল উৎসব। অসাবধানবশত হাইটবারটি সে খেয়াল করেনি। ধাক্কা লেগে সে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। অতিরিক্ত রক্তক্ষরণেই ওই তরুণের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

তরুণের মৃত্যুর পরে গোটা ঘটনার তদন্ত করে দেখছে আলিপুর থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। লরিটি কাভাবে যাচ্ছিল, কত গতিবেগ ছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। লরির ওপরে আর কেউ ছিল কিনা, অন্য কোনওভাবে হাইটবারের ওই তরুণ ধাক্কা খেয়েছে কিনা সবটাই তদন্ত করে দেখছে পুলিশ।

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই