প্রকাশ্য রাস্তায় যুবককে কুপিয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশ্য রাস্তায় যুবককে খুন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় যুবককে। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানা এলাকার এলআইসি মোড়ে। তাঁকে উদ্ধার করে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১ জনকে।

জানা গিয়েছে, মৃতের নাম অনিমেষ সিংহ। বোনকে বাসে তুলে দিয়ে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন অনিমেষ। তখনই তাঁকে থামতে বলা হয়। যুবক বাইক থেকে নামলে তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়।

তদন্তে উঠে এসেছে, কিছু বছর আগে অনিমেষের বোনকে সম্পর্কের প্রস্তাব দেয় ধৃত যুবক। তা জানতে পেরে অনিমেষ মারধর করেছিল ধৃত সুবলকে। সেই আক্রোশেই খুন বলে মনে করছেন তদন্তকারীরা।   

ঠাকুরপুকুর থানা এলাকার অমৃতলাল মুখার্জি রোডে বাবা, মা এবং বোনকে নিয়ে থাকতেন অনিমেষ। প্রতিদিনই বোনকে কাজে যাওয়ার জন্য বাসে তুলে দিয়ে বাড়ি ফিরতেন। চতুর্থীর দিনও তাই করেছিলেন। জানা গিয়েছে, ধৃত সুবল সর্দারের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। তবে অনিমেষের পাশের পাড়াতেই ভাড়া থাকত সে। পুরোনো শ্ত্রুতার জেরেই এই খুন বলে মনে করছেন তদন্তকারীরা।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান