এই মুহূর্তে

ভয়ঙ্কর কাণ্ড! রিল বানাতে বানাতে শিব ঠাকুরের মাথায় উঠে পড়লেন যুবতী, তারপর..

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কতই না অবাক করা দৃশ্য চোখে পড়ে। কিছু কিছু দৃশ্য মানুষকে আনন্দ দেয়। আবার কিছু কিছু দৃশ্য দেখে মাথায় হাত পড়ে নেটিজেনদের। আর এখন ইনস্টাগ্রাম-ফেসবুকের মাধ্যমে রোজগার করছেন সাধারণ মানুষজন। তাই ভিউজ পাওয়ার লোভে ধরাকে সরা জ্ঞান করে না ইউজাররা। আর তাতেই বিতর্কের সৃষ্টি হয়। শুধু সেলিব্রিটিরা নন, সাধারণ ইউজারদেরও এক একটি ভিডিও অবাক করে নেটপাড়াকে। বর্তমানে রিল ভিডিও বানানোর নেশায় মত্ত তরুণ প্রজন্ম। সেই রিল বানাতে গিয়েও এবার হিন্দু ভাবাবেগে আঘাত করে ফেললেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই বড়মা মন্দিরে। যা রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

ভিডিওতে দেখা যায়, এক মহিলা মন্দিরের ভিতরে ঢুকে রিল বানাচ্ছিলেন। সেইমতো ঠাকুরের চারপাশ প্রদক্ষিণ করতে দেখা যায় তাঁকে। তা করতে করতেই কোন সময় শিবের বুকে পা রেখে খড়্গ হাতে দাঁড়িয়ে পড়েন তিনি। বুঝতেও পারেননি যে, তিনি ভগবান শিবের মাথার উপর দাঁড়িয়ে আছেন। আসলে ভিডিও তে তাঁকে মা কালীকে অনুকরণ করতে দেখা যায়। মা কালী যেমন আচমকাই তাঁর স্বামী শিবের বুকে পা রেখে জিহ্বা বের করে ফেলেছিলেন। ওই মহিলাও বড় মায়ের মন্দিরে প্রবেশ করে মা কালীকে চারদিকে প্রদক্ষিণ করে একসময় শিবের মাথার উপর দাঁড়িয়ে খড়্গ হাতে জিহ্বা বের করে ফেলেন। এই অশালীন রিল ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।যা হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে।

দেবদেবীর প্রতি চরম অসম্মান প্রদর্শন করেছেন ওই মহিলা। সনাতন ধর্মে দেব-দেবীদের গায়ে পা লাগা অন্যায়। তাঁদের নকল করাও ন্যায় সঙ্গত নয়। এই ঘটনার প্রতিবাদে ক্ষীরপাইয়ের সাধারণ মানুষ ও বড়মায়ের ভক্তরা একত্রিত হয়ে বৃহস্পতিবার ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, অভিযুক্ত মহিলাকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক তাঁকে। যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় স্থান ও বিশ্বাসকে অবমাননা করার সাহস না পায়। ভক্তদের বক্তব্য, ক্ষীরপাই বড়মা মন্দির কেবল একটি উপাসনালয় নয়, এটি লক্ষ লক্ষ মানুষের আস্থা ও বিশ্বাসের কেন্দ্র। সেখানে এ ধরনের অশালীন ও অবমাননাকর কাজ কোনভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌মৃত্যু পর্যন্ত মমতার পাশে থাকব’‌, ধর্নামঞ্চে আক্রমণ শানালেন জয় গোস্বামী

মহিষাদলে ২ স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, ধরা পরলে গণপ্রহার, উদ্ধার করল পুলিশ

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

‘ভুতেদের’ লম্বা লাইন মালদার জেলাশাসক দফতরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 2 - 0
Goals
Goal By Jamie Maclaren 14' & 24'
Live Score 2 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte