সদ্যোজাত শিশুর হাত–পা ইট দিয়ে বাঁধা, ভাগীরথী নদীতে ফেলে চম্পট অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শুক্রবার সকাল থেকেই আলোড়ন পড়ে গেল মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। কারণ এক সদ্যোজাত শিশুর হাত–পা ইট দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, এই শিশুকে ভাগীরথী নদীর জলে ফেলে পালিয়ে যায় এক যুবক বলে অভিযোগ। গ্রামবাসীরা এই ঘটনা দেখে শিউরে উঠেছেন। এমন ঘটনা যে কেউ ঘটাতে পারে তা অনেকের কল্পনার বাইরে ছিল। আজ এই ঘটনা প্রত্যক্ষ করে সকলেই চমকে গিয়েছেন। কেন এমন ঘটনা ঘটল?‌ শিশুটি কাদের?‌ নেপথ্য কারণ কী?‌ এমন সব প্রশ্ন এখন উঠতে শুরু করেছে।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ আজ শুক্রবার সকালে হাড়হিম করা ঘটনা ঘটেছে বহরমপুরে। সদ্যোজাত একটি শিশুকে হাত এবং পায়ে ইট বেঁধে ভাগীরথী নদীতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। আজ সকালে বহরমপুরের কৃষ্ণণাথ কলেজ ঘাটে এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনা দেখে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দেরি না করে দ্রুত পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ এসে সদ্যোজাতের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। আর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই পুলিশ নিজস্ব নেটওয়ার্ক থেকে বেশ কয়েকটি জায়গায় খোঁজখবর করতে শুরু করেছে।

তারপর ঠিক কী ঘটল?‌ স্থানীয় সূত্রে খবর, সদ্যোজাত ওই শিশুকে খুন করার চেষ্টা করছিল এক যুবক। আর তাই শিশুটিকে হাত–পায়ে ইট বেঁধে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার চেষ্টায় ছিল ওই যুবক। হয়তো কাউকে দেখতে পেয়ে অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে চম্পট দেয়। কিন্তু ওই সদ্যোজাতকে ভাগীরথীর জলে ফেলেই পালায় অভিযুক্ত। এই ঘটনা দেখে পরে স্থানীয় বাসিন্দারা সেখান থেকে সদ্যোজাতের দেহ উদ্ধার করে। এই নির্মম হত্যার ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন এলাকাবাসী।

আর কী জানা যাচ্ছে?‌ পুলিশ সূত্রে খবর, শিশুটির পরিচয় এখনও জানা যায়নি। তবে জানার চেষ্টা চালানো হচ্ছে। তদন্তে নেমে এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার নানা জায়গা থেকে তথ্যসংগ্রহ করা হচ্ছে। এই ঘটনা যে ঘটিয়েছে সে শিশুর বাবা নয়। খুনের মোটিভ বলছে, শিশুটিকে চুরি করে খুন করার চেষ্টা করা হয়েছিল। এটা প্রতিশোধ নেওয়ার জন্যই করা হচ্ছিল বলে মনে করা হচ্ছে। একাধিক থানায় ঘটনাটি জানিয়ে দেওয়া হয়েছে। যদি কোনও দম্পতি শিশু হারানোর অভিযোগ দায়ের করেন তাহলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে শিশুটিকে তুলে দেওয়া হবে। তবে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়