একজনের আধার নম্বরে অন্নপূর্ণার টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে, ঘাটালে চাঞ্চল্য

অন্নপূর্ণা যোজনায় আধার বিভ্রাট! একজনের আধার নম্বরে টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে, সরকারি সহয়তা থেকে বঞ্চিত মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা যোজনায় আধার বিভ্রাট! একজনের আধার নম্বরে টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে, সরকারি সহয়তা থেকে বঞ্চিত মহিলা। মহিলার অভিযোগ, তাঁর আধার নম্বর ব্যবহার করে অন্য এক মহিলা সরকারের টাকা পাচ্ছেন। অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে অন্য মহিলার অ্যাকাউন্টে। যার ফলে স্বাভাবিকভাবেই তিনি সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ এই সরকারি প্রকল্পের আসল দাবিদার তিনিই। অভিযোগ নিয়ে মাসের পর মাস পুরসভা থেকে মহকুমা শাসকের দফতরে ঘুরেও হয়নি সমস্যার সমাধান। কিন্তু আশায় বুক বেঁধে এখনও প্রশাসনের দরবারে মাথা ঠুকছেন তিনি।

মহিলার নাম ছায়া সরকার, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। তাঁর অভিযোগ, তাঁর আধার নম্বরের সঙ্গে অন্য এক উপভোক্তার অন্নপূর্ণা যোজনার তথ্য যুক্ত রয়েছে। সেই কারণে তিনি এই সরকারি প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারছেন না। কয়েকমাস আগেই স্বামীকে হারিয়েছেন তিনি। অভাবের সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে অন্নপূর্ণার টাকা পেলে তাঁর অনেকটাই সাহায্য লাভ হত। সংসার চালাতে সুবিধা হত। বারবার সাহায্য চাইতে প্রশাসনের দরবারে গেলেও খালি হাতে ফিরতে হচ্ছে তাঁকে।

অন্যদিকে পুরসভার দেওয়া তথ্য অনুযায়ী, ছায়া সরকারের আধার নম্বরে ব্যবহার করে টাকা পাচ্ছেন দাসপুর-২ ব্লকের কোলাগেছিয়া গ্রামের গৃহবধূ তুতুন পাল। বিষয়টি নিয়ে তুতুন পালের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এই অভিযোগটি অস্বীকার করেছেন এবং আধার নম্বর সংশোধনের আবেদন জানিয়ে দাসপুর-২ ব্লকের বিডিও দফতরে লিখিত আবেদন জানিয়েছেন। বিষয়টি জানার পর  ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট জানিয়েছেন, উপযুক্ত অন্নপূর্ণা উপভোক্তারা কেউ বাদ যাবে না। গুরুত্ব সহকারে সমস্যার সমাধান করা হবে।

অভিষেকের তাণ্ডব, কিউয়ি বোলারদের বেধড়ক পিটিয়ে ১৫ বলেই অর্ধশতরান

নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে

দুপুরেই আঁধারে ডুবল ঢাকা-চট্টগ্রাম, আদালত-সচিবালয়-বাংলাদেশ ব্যাঙ্কের কাজকর্ম স্তব্ধ

নিঠারি কাণ্ডের ছায়া সুদূর উগান্ডায়, ৩৮ জনকে খুনের পর নর মাংস ভক্ষণ

মিচেলের চওড়া ব্যাটে ভর করে শ্রেয়সদের ১৯৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

সুপ্রিম স্বস্তি জ্ঞানেশের, এসআইআর সংক্রান্ত মামলার শুনানি আপতত স্থগিত

‘আমার কোল যেমন শূন্য করেছে, ওদেরও এটাই চেয়েছিলাম’, এনকাউন্টার নিয়ে যা বললেন নির্যাতিতার মা

প্লেয়ার কেনা-বেচার আগে ধোনির সঙ্গে দেখা করলেন CSK-র কোচ জাহির খান

সরশুনা কাণ্ডে অভিযুক্তদের খালি গায়ে হাঁটালো পুলিশ

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘ধর্ষকদের সঙ্গে এটাই করা উচিত’, গাইঘাটায় এনকাউন্টার কাণ্ডে বিস্ফোরক মন্ত্রী তাপস রায়

‘রাম কোনও মুসলিমকে খুন করেনি’ পোস্টের প্রেক্ষিতে ক্ষমা চাইল নির্বাচন কমিশন

বুড়ো বয়সে ভেল্কি রজনীকান্তের, মুক্তির ১২ দিনের মাথায় ৭৩০ কোটি আয় করল ‘JAILER 2’