আসানসোলে সিবিআই আদালতে হাজিরা দিলেন গরু পাচারে অভিযুক্ত লতিফ

তবে এক আইনজীবীর মৃত্যুতে আদালতে শোক পালিত হওয়ায় এদিন শুনানি হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ। শনিবার সকালে আসানসোল আদালতে হাজিরা দেন তিনি। তবে এক আইনজীবীর মৃত্যুতে আদালতে শোক পালিত হওয়ায় এদিন শুনানি হয়নি। তবে লতিফ হাজিরা দেওয়ায় তা ‘রেকর্ড’ করা হয়েছে আদালতে।

আদালত সূত্রের খবর, আগামী ৮ মে আব্দুল লতিফকে ফের আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিতে হবে। সেদিনই তাঁর মামলার শুনানি হবে। ততদিন পর্যন্ত আদালতের শর্ত সাপেক্ষে জামিনের নির্দেশ বহাল থাকবে।

উল্লেখ্য গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। তাঁকে ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে। আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছিলেন, ৬ মে পর্যন্ত আব্দুল লতিফের অন্তর্বর্তী জামিনের মেয়াদ। আব্দুল লতিফকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সিবিআই আদালতে হাজির হওয়ার জন্য। সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ মেনে গত ২৭ এপ্রিল আসানসোলের বিশেষ আদালতে হাজিরা দেন ‘অনুব্রত ঘনিষ্ঠ’ লতিফ। প্রসঙ্গত গত ২৭ এপ্রিল জামুড়িয়ার ইসিএল সাতগ্রাম গেস্ট হাউসে লতিফকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপরে ২৭ এপ্রিল থেকে ৬ মে-এর মধ্যে একাধিকবার সিবিআই গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। তবে শুধু সিবিআই নয়, ইডির খাতাতেও নাম রয়েছে তাঁর।

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ