বারবার সতর্ক করলেও বেলাগাম আব্দুর রহিম বক্সি, প্রধানমন্ত্রীকে ‘খুনি’ বলে আক্রমণ

Share:

নিজস্ব প্রতিনিধি,রতুয়া: আবারও বিস্ফোরক জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। দেশের প্রধানমন্ত্রীকে ‘‌খুনি’‌ বলে আক্রমণ করলেন তিনি। এর আগে একাধিকবার তাকে দল সতর্ক করেছে বেলাগাম মন্তব্যের জন্য। কিন্তু কিছুতেই তিনি তার মুখের ভাষা পরিবর্তন করছেন না। মঙ্গলবার বাংলা ভাষার সম্মান বাঁচাতে রতুয়া-‌২ ব্লকের কুমারগঞ্জ হাই স্কুলের মাঠে তৃণমূলের এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। সেই মঞ্চ থেকেই বিজেপি এবং দেশের প্রধানমন্ত্রীকে(PM) আক্রমণ করলেন তিনি। দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষা বলার কারণে যে হেনস্থা, অত্যাচার চলছে তারই প্রতিবাদে ১৫টি ব্লক জুড়ে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল।

তারই কর্মসূচি হিসেবে এদিন আগে রতুয়া হাসপাতাল মাঠ(Ratua Hospital Ground) থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। সেই মিছিল বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ হয় কুমারগঞ্জ হাই স্কুল মাঠে। তারপর বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি ছাড়াও হাজির ছিলেন তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, আইএনটিটিইউসি ব্লক সভাপতি সুব্রত কর্মকার ,রাজ্য সহ সভাপতি সমর মুখার্জি প্রমুখ। এদিন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি(Abdur Rahim Bakshi) বলেন, ‘‌আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন ‘খুনি’। মানুষখেকো।

নিরপরাধ মানুষদের হত্যাকারী। গুজরাতে(Gujrat) যে হত্যালিলা করানো হয়েছিল, তখন সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন মোদি স্বয়ং। উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে আমরা দেখেছি নৃশংসভাবে আফরাজুলকে হত্যা করা হয়েছে। মানুষ এই বিজেপি-‌কে প্রত্যাখান করে আবারও আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে মসনদে বসাতে চলেছে। কিন্তু রাজনৈতিক নিশানা করতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীর নাম করে যেভাবে তিনি অরুচিকর ভাষা প্রয়োগ করেছেন তাতে শাসক দল রীতিমতো সমালোচনার মুখে পড়েছে।

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’