ধৃত আলকায়দা জঙ্গি আদৌ ‘জঙ্গি’ নয়, পরিবারের দাবি ‘ফাঁসানো হয়েছে’

জানা গিয়েছে, চলতি মাসের ২ তারিখে বাড়ি থেকে বারাসাতে গিয়েছিলেন আব্দুল রাকিব। গত বুধবার তাকে সহ আরও একজনকে গ্রেফতার করে কলকাতা এসটিএফ।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা জেলার শাসন খড়িবাড়ি এলাকা থেকে আল-কায়দা জঙ্গি (TERRORIST) সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে কলকাতা এসটিএফ। অভিযুক্ত একজনের বাড়ি গঙ্গারামপুর থানার উদয় অঞ্চলের পঞ্চগ্রাম আউশা এলাকায়। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকা সহ গোটা দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। যদিও ছেলের জঙ্গি যোগের বিষয়টি অস্বীকার করেছে পরিবার সহ এলাকার বেশ কয়েকজন।

আউশাগ্রাম থেকে ধৃতের পরিবারের দাবি, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে তাদের ছেলেকে। জানা গিয়েছে ওই ধৃত ব্যক্তির নাম আব্দুর রাকিব (৩৭)। স্থানীয় সূত্রে খবর, উদয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চগ্রাম আউশা এলাকার বাসিন্দা রফিউদ্দিন আহমেদ। তার তিন ছেলে। বড় ছেলে আব্দুল রাকিব। পরিবার সূত্রে জানা গিয়েছে, আউশা প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে ফুলবাড়ী উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিল আব্দুল। সেখান থেকে আউশা মাদ্রাসা এবং পরে কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট জয়দেবপুর মাদ্রাসায় শিক্ষালাভ করে উত্তরপ্রদেশে ৩ বছর পড়াশোনা করে মৌলানা ডিগ্রি অর্জন করে। এরপর পুলিন্দা মাদ্রাসা এবং বাগানবাড়ি মাদ্রাসায় শিক্ষকতাও করেছেন।

ধৃতের পরিবারের দাবি, পরে কোচবিহার ও কলকাতার বারাসাতে শিক্ষকতা করতে গিয়েছিলেন আব্দুল রাকিব। জানা গিয়েছে, চলতি মাসের ২ তারিখে বাড়ি থেকে বারাসাতে গিয়েছিলেন আব্দুল রাকিব। গত বুধবার আব্দুল রাকিব সহ আরও এক ব্যক্তিকে আল-কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার করে কলকাতা এসটিএফ। বৃহস্পতিবার এই ঘটনা চাউর হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। আব্দুল রাকিবের জঙ্গি যোগের বিষয়টি অস্বীকার করেছে তার পরিবার। তাদের দাবি ফাঁসানো হয়েছে আব্দুল রাকিবকে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল