কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীঘাট থানার দুটি এলাকায় নিয়ম মেনে তৈরি হয়েছিল বাড়ি? সমস্ত নথি নিয়ে অভিষেকের বাবা আমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করল কলকাতা পুরসভা। আজ, শুক্রবার আলিপুরে পুরসভার বিল্ডিং বিভাগে হাজিরা দিতে চলেছেন তৃণমূল সাংসদের বাবা। এমনটাই সূত্র মারফত খবর। দুটি বাড়ির মূল নকশার বাইরে গিয়ে কী কী ধরনের নির্মাণ হয়েছে, বাড়ির অনুমোদিত নকশা থেকে কী কী বিচ্যুতি রয়েছে, সবটাই জানতে চাওয়া হয়েছে তৃণমূল সাংসদের পরিবারের কাছে। সূত্রের খবর, পুরসভার প্রশ্নের উত্তর দিতেই সব নথিপত্র নিয়ে যাচ্ছেন অমিত বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার কলকাতা পুরসভার ৯ নম্বর বরো অফিসের বিল্ডিং বিভাগে হাজিরা দেবেন তিনি।

আরও পডুন: ‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

গত জুন মাসে অভিষেকের সম্পত্তির সঙ্গে সম্পর্কিত একাধিক ঠিকানায় নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা। সেই নোটিসের চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে দেখা গিয়েছিল অভিষেকের বাবা অমিত এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের দাবি ছিল, ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি বৈধ ভাবেই নির্মিত। অন্য বাড়ি সম্পর্কেও একই দাবি করেছিলেন অভিষেকের বাবা-মা। সঙ্গে পুরসভার নোটিসও খারিজের আবেদন করেছিলেন তাঁরা। সেই সংক্রান্ত মামলা এখনও চলছে কলকাতা হাইকোর্টে। তার মাঝেই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে অভিষেকদের বাড়ির নথি চেয়ে পাঠিয়েছে।

পুরসভার তরফে অভিষেকদের কাছে জানতে চাওয়া হয়েছে, অনুমোদিত বিল্ডিং প্ল্যানের বাইরে কোনও নির্মাণ বা ডিভিয়েশন হয়েছে কি না। সেই কারণে অনুমোদিত নকশা, বিল্ডিং প্ল্যান, নির্মাণের অনুমতিপত্র-সহ প্রাসঙ্গিক নথি জমা দিতে বলা হয়েছে।

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের