‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশ যাওয়ার আগে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় সংক্রান্ত দুর্নীতি নিয়ে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের তরফে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই মামলাগুলিতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তৃণমূল সাংসদকে রক্ষাকবচ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

সেবাশ্রয় সংক্রান্ত দুর্নীতির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর, বিষ্ণুপুর, কালীতলা থানায় তিনটি এফআইআর দায়ের হয়। সেই এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। যদিও সেই তিনটি মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আর্জির ভিত্তিতেই রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন আদালতের তরফে রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যে মামলাগুলি দায়ের হয়েছে, তাতে অভিষেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রিয়জন নেই। তবে তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। মামলা খারিজ হবে না, তদন্ত চলবে। পুলিশ ডাকলেই হাজিরা দিতে হবে। ৪৮ ঘন্টা আগে নোটিস পাঠিয়ে ডাকতে হবে অভিষেককে।

আরও পডুন: ‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

হাইকোর্ট আজ, মঙ্গলবার এও নির্দেশ দেন, অভিষেকের রক্ষাকবচ আপাতত বহাল থাকবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। একই সঙ্গে অভিষেকের আইনজীবীকে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, অনুমতি ছাড়া আপনার মক্কেল দেশের বাইরে যেতে পারবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ মত আবেদনকারী চিকিৎসার জন্য বাইরে যেতে পারবেন। তবে যেহেতু এখনও তিনি বিদেশে যাননি, তাই যাওয়ার আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে অভিষেককে। এরই সঙ্গে অভিষেকের বিদেশে যাওয়ার বিষয়ে তীব্র আপত্তি জানায় রাজ্য সরকার। যদিও সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

অপরদিকে তৃণমূল সাংসদকেও বেশ কিছু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া ১৬টি মামলার শুনানি একসঙ্গে হবে না। ১৬ টি এফআইআর সংক্রান্ত মামলার শুনানি একত্রে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। সমস্ত মামলার বিষয়বস্তু আদালতের কাছে নেই। তাই একত্রে শুনানি সম্ভব নয় বলে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

ডার্বির পরেই বড় ঘোষণা, এফিয়ংয়ের ভিসা জটের মধ্যেই দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা ডিফেন্ডার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ৫

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের