‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল জমানায় পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে দুর্নীতি সমার্থক শব্দ হিসেবে পরিচিত হয়েছিল। সেই দুর্নীতির বিরুদ্ধেই আন্দোলন করেছিল গেরুয়া শিবির। বাংলার বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতাতে এলে দুর্নীতিমুক্ত বাংলা গড়বেন তারা। সেই প্রতিশ্রুতিতে ভরসা রেখেই বাংলায় বিজেপিকে ক্ষমতাতে এনেছে আমজনতা। কিন্তু পালাবদল হলেও দুর্নীতির রোগ যায়নি বলে খোদ আফশোস করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার সেই দুর্নীতি নিয়েই বিশেষ বার্তা দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। আজ,মঙ্গলবার মর্নিং ওয়াকে গিয়ে দিলীপবাবু জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না। শুধু নিচু স্তরে নয়, উঁচু স্তরেও দুর্নীতি হয়। আমরা এই পঙ্কিল আবর্তে রাজনীতি করতে নেমেছি। ওদিকের (তৃণমূল) লোকেরা ঢোকার চেষ্টা করছে। এত টাকা কামিয়েছে, কোথাও না কোথাও ইনভেস্ট করার চেষ্টা করছে। আমাদের পার্টি চেষ্টা করছে সেটা আটকানোর।’

আরও পডুন: ‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

পঞ্চায়েতমন্ত্রী আরও বলেন, ‘দলের প্রেসিডেন্ট শমীকদা পার্টিকে ঠিক রাখার জন্য যা করার করছেন। আমার জানা নেই। আমি এখন সংগঠন দেখি না, সরকার দেখি। দলের যাবতীয় বিষয় শমীকদা দেখছেন। উনি সবটা খতিয়ে দেখছেন।’ দুর্গাপুজো নিয়ে আগামিকাল বুধবার একটি বৈঠক ডেকেছে বিশ্ব হিন্দু পরিষদ। সেই বিষয়ে পঞ্চায়েতমন্ত্রী জানিয়েছেন, ‘কমিউনিস্টরা দুর্গাপুজো থেকে শারদীয় উৎসব করেছিল। দুর্গা নামটাই তুলে দিয়েছিল। আমরা চাই, যারা দুর্গাপুজো করবেন, তাঁরা দুর্গাপুজোটাই করুন। নয়তো সারা বছর অনেক ইভেন্ট আছে, করুন না। কে বারণ করেছে। আড়ম্বর হতে আপত্তি নেই। বিয়েতেও আড়ম্বর হয়, খাওয়াদাওয়া হয়। কিন্তু বিয়ের যে রীতিনীতি, সেটা পণ্ডিতমশাই নিষ্ঠার সঙ্গে পালন করেন। আমাদের আজ মূল পুজোটাই হারিয়ে যাচ্ছে।’

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ৫

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির