বৃহস্পতিবারে মালদহে পরিযায়ী শ্রমিকদের সাথে মধ্যাহ্নভোজনে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: ইটাহার থেকে বুধবার সন্ধ্যায় মালদায় এসে পৌছান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)। মালদার নারায়ণপুরে(Narayanpur) বাইপাসের ধারে একটি বেসরকারি হোটেলে রাত্রিবাস করবেন তিনি। তার সঙ্গে রয়েছেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন, প্রবীণ বিধায়ক সমর মুখার্জী প্রমুখ। বুধবার রাতে মালদার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন তিনি। বৃহস্পতিবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা করবেন তিনি। এরপর শ্রমিকদের সঙ্গে মধ্যাহ্নভোজন করবেন। মালদার মঞ্চ থেকে আগামীকাল কি বার্তা দেন অভিষেক,সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। বুধবার সন্ধ্যায় অভিষেকের প্রবেশের সময় রাস্তার দুই ধারে দাড়িয়ে উন্মাদনার সঙ্গে দাড়িয়ে ছিলেন তৃণমূল নেতা-কর্মীরা।

তার নামে উঠতে থাকে মুহুর্মুহু স্লোগান। নীল সাদা বেলুন নিয়ে সমর্থকরা উল্লাসে মেতে উঠেছিলেন। অনেকের হাতেই ছিল অভিষেকের ছবি ও কাটআউট। বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে(Balurgaht) পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গিয়েছিলেন অভিষেক। গত সাত মাস যে দুজন পরি যাই শ্রমিক কাজ করতে গিয়ে মহারাষ্ট্রের জেলে বন্দী ছিলেন তাদের উদ্ধার করে আনার পরে দিন সাক্ষাৎ করেন তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাদের সাহায্যে বিজেপির স্থানীয় সংসদ সুকান্ত মজুমদার এগিয়ে আসেননি, এই অভিযোগ তুলে তিনি সরব হন। সুকান্ত মজুমদারকে তিনি রাজনৈতিকভাবে কটাক্ষ করেন। যদিও পড়ে সুকান্ত মজুমদার পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান টাকা দিয়ে ওই পরিচয় শ্রমিকদের দিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

ইটাহারে রোড শো করে নজর কাড়া ভিড় দেখে গোলাপ ফুলের পাপড়ি গাড়ির ছাঁদে উঠে ছুঁড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। আলিপুরদুয়ার থেকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর ১ এর পর এক জনসভা সেরে বৃহস্পতিবার মালদায় বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠবেন অভিষেক। সম্প্রতি মালদায় বিজেপির সাংসদ মৌসুম বেনজির নূর ইস্তফা দিয়ে কংগ্রেসের যোগ দিয়েছেন। মালদায় এর আগে আদালতের অনুমতি নিয়ে চাঁচলে সভা করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী। এবার রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগের জবাব অভিষেক বৃহস্পতিবার মালদায় দেবেন এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’