আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোনালি খাতুনের পুত্রের নামকরণ করলেন অভিষেক, কী নাম রাখলেন…

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: সোনালি খাতুনের পুত্র সন্তানের নামকরণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে প্রতিকূলতা পরিস্থিতির মধ্যে শিশুটি জন্মগ্রহণ করেছে তাই তার নাম দিলেন অভিষেক ‘আপন'(Apan)। সোনালি খাতুন এবং তার পুত্রকে দেখে হাসপাতালে বাইরে বেরিয়ে অভিষেক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,সোনালি এবং তার গোটা পরিবারকে হেনস্থার মুখে পড়তে হয়েছে। আগেই সোনালির সঙ্গে আমার দেখা করার কথা ছিল। কিন্তু তখন আসিনি তখন ও অসুস্থ ছিল আজকে রামপুরহাটে আমার নির্ধারিত কর্মসূচি ছিল এদিকে সোমবার সোনালি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। আজকে তাই আমি এসে দেখা করলাম। ওর মুখে শুনলাম কিভাবে রাতের পর রাত জঙ্গলে কাটিয়েছে কিভাবে দিল্লী পুলিশ হেনস্থা করেছে এরপর ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশ পুলিশ তাদের গ্রেফতার করেছিল। ঢাকার(Dhaka) জেলে ছিল।

এরপর হাইকোর্ট ,সুপ্রিম কোর্টের নির্দেশে চাপে পড়ে প্রথমে কেন্দ্র সরকার চায়নি পরে সোনালি খাতুনকে ফিরিয়ে আনে ।কিন্তু তার স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যরা এখনো বাংলাদেশে বন্দি রয়েছে। শিশুটিই জন্ম হয়েছে কিন্তু শিশুটি গর্ভে থাকাকালীন যেভাবে অত্যাচারিত হয়েছে মানুষের চোখের জল ও এর মূল্য চোকাতে হবে বিজেপিকে। যখন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা হয়েছে তখন ভারত সরকার আদালতে গালে থাপ্পর খেয়েছে। কারণ সে যে বাংলাদেশি সেই প্রমাণ দিতে পারে নি। অভিষেক জানান, সোনালি খাতুন এবং তার পরিবার শিশুটির নামকরণ করতে বলেন তাঁকে। তিনি প্রথমে তাদেরকে নাম রাখতে বলেন। পরে যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে শিশুটি জন্মগ্রহণ করেছে সেই কথা মাথায় রেখে অভিষেক তার নাম দেন ‘আপন’। সাংবাদিকদের কাছে তিনি ফের অমর্ত্য সেনকে যেভাবে এস আই আর নোটিশ পাঠানো হয়েছে তা নিয়ে তীব্র প্রতিবাদ করেন।

সোনালি ও তাঁর সন্তানের দেশে ফিরে আসার খবরে খুশি ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)। শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তিনি। অভিষেক জানিয়েছেন, বাংলার মানুষদের বিরুদ্ধে দিল্লির জমিদারদের অত্যাচারের কাছে মাথানত করেননি। বিজেপি আরও অনেক বাঙালিকে বেআইনিভাবে ফেরত পাঠিয়েছে। তাঁদের ফিরিয়ে আনার জন্য লড়াই অব্যাহত থাকবে।বাংলায় কথা বলার জন্য ২৬ জুন সোনালি খাতুন সহ ৬ জনকে দিল্লি পুলিশ পুশ ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। বাংলাদেশের জেলে বন্দী ছিলেন বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুন। অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকেই বাংলাদেশে গ্রেফতার হয়ে জেলেই ছিলেন ৬ জন। সোনালি ও তাঁর সন্তান ফিরে এলেও এখনো বাংলাদেশেই রয়েছেন সোনালির স্বামী সহ ৪ জন।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ