‘গণতন্ত্রের উপর সরাসরি আঘাত হানা হয়েছে’, ত্রিপুরায় তৃণমূল কার্যালয়ে ভাঙচূর নিয়ে সরব অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরায় হামলা চালানো হয়েছে তৃণমূলের রাজ্য কার্যালয়ে। আগরতলায় তৃণমূলের রাজ্য কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। তারপর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিকে ক্রমাগত তৃণমূল কর্মীদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। পাল্টা মুখ খুলেছেন ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়েছেন, “ভারতীয় জনতা পার্টি বরাবরই সুস্থ গণতন্ত্রে বিশ্বাস করে। কিন্তু পশ্চিম বাংলার ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূলের বেপরোয়া রাজনৈতিক হিংসা সারা দেশের বিজেপি কর্মকর্তা-সহ সকল শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে, অতিক্রম করেছে ধৈর্যের সীমা।”

ত্রিপুরার বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের দাবি, তৃণমূলের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। সেই সঙ্গে তাঁর কথায় উঠে এসেছে মুখ্যমন্ত্রীর  সংখ্যালঘু তোষণের বিষয়টিও।  সেই সঙ্গে রাজীব ভট্টাচার্যের দাবি  সম্প্রতি বন্যায় বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণের কাজে এসে তৃণমূল আশ্রিত দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়েছেন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। ত্রিপুরাতে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। তাঁর পরামর্শ, রাজনৈতিক হিংসা ত্যাগ করে মনুষের কল্যাণে কাজ করাই হোক রাজনীতি। নাহলে প্রতিবাদ এবং প্রতিরোধ হবে।

রাজীব ভট্টাচার্যের এই দাবির প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন, “বাংলায় ভোটের মাঠে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে পারেনি বিজেপি। তাই যে যে রাজ্যগুলিতে বিজেপির ক্ষমতা রয়েছে সেই রাজ্যগুলিতে হিংসাকে উস্কে দিচ্ছে তারা। ত্রিপুরা পুলিশের নজরদারির মধ্যেই তাদের কর্মীরা আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে তাদের প্রতিশোধমূলক ও আইনহীন মানসিকতা প্রকাশ করেছে। এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গণতন্ত্রের উপর সরাসরি আঘাত হানা হয়েছে। আগেও ত্রিপুরায় আমার গাড়ির কনভয়ে হামলা হয়েছে।”

প্রসঙ্গত, গত সোমবার নাগরাকাটায় পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মু। তাঁদের গাড়িতে হামলা চালানো হয়। আক্রান্ত হন বিধায়ক-সাংসদও। রক্তাক্ত অবস্থায় খগেন মুর্মুকে নিয়ে যাওয়া হয় গ্রামীণ হাসপাতালে। তারপর শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা