হাড়োয়ায় নবজোয়ার, পঞ্চায়েতের প্রচার করলেন অভিষেক

শোনেন স্থানীয়দের অভাব- অভিযোগ-সমস্যার কথা। সরব হন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলে নবজোয়ার কর্মসূচির ৪৭ তম দিন আজ। সোমবারে উত্তর ২৪ পরগণার হাড়োয়ায় রোড শো এবং জনসংযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)।

গত রবিবার ঠাকুরনগরে তাঁর সফরের সময় ছড়ায় উত্তেজনা। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তাঁকে ঠাকুরবাড়ির মূল মন্দিরে ঢুকতে দেননি। অভিষেক বলেছিলেন, রাজনীতি করতে নয় পুজো করতে এসেছিলেন। বলেছিলেন, ওদের সাড়ে তিনশো লোক। আর তৃণমূলের পাঁচ হাজার। চাইলেই বিজেপির ভিড় ভেঙে ঢুকে যেতে পারতেন। তবে তৃণমূল ভাঙা- গোঁড়ানোর রাজনীতিতে বিশ্বাস করে না। তাঁর বক্তব্য ছিল, ঠাকুরবাড়ি কারও গায়ের জোর দেখানোর জায়গা বা পৈতৃক সম্পত্তি নয়। তিন মাস ছাড়া ছাড়া মূল মন্দিরে তিনি আসবেন বলেও জানিয়েছেন। গতকাল তিনি পুজো দিয়েছিলেন মূল মন্দিরের পাশের মন্দিরে। ঠাকুরবাড়ি চত্বর থেকে হাসপাতালে ধ্বস্তাধস্তি হয় বিজেপি এবং তৃণমূলের। হাসপাতালে ধস্তাধস্তি হয় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের। পরের দিনে ফের হাড়োয়ায় জনসংযোগ করেন অভিষেক। শোনেন স্থানীয়দের অভাব- অভিযোগ-সমস্যার কথা। সরব হন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে। তাঁর আবেদন, বাংলার প্রাপ্য টাকা আদায় করতে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে জয়ী করুন। 

উল্লেখ্য, নবজোয়ার কর্মসূচিতে তিনি সফর করবেন আরও ৪টি জেলা। এই কর্মসূচি শেষ হবে কাকদ্বীপে। প্রসঙ্গত, কাকদ্বীপের সভা থেকে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবুজ শিবিরের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ জুন থেকে ফের জেলা সফর শুরু করবেন তৃণমূল যুবরাজ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল