দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাত পোহালেই বাংলার ১৬টি জেলার ১৫২ আসনে ভোট। প্রথম দফার ভোটে বেনজির নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বাংলায় ভোট ঘোষণার পর থেকেই বেড়েছে রাজনৈতিক উত্তাপ। একদিকে প্রখর রোদে তেতে উঠছে বাংলার ভূমি, তার সঙ্গে পাল্লা দিচ্ছে ভোটের গরম হাওয়া। এবারে রাজ্যের বিধানসভা নির্বাচন খুবই ব্যতিক্রম। সর্বশক্তি ও প্রশাসনের ফুল টিম নিয়ে ভোট ময়দানে নেমেছে বিজেপি। আর তাকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

নিজের এক্স হ্যান্ডল থেকে অভিষেক গেরুয়া শিবিরকে আক্রমণ করে লেখেন, ‘বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিজেপি। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে তারা যেটাতে পরিণত করেছে সেটাকে এককথায় বলা যায়, সেনার দখল বা শাসন। গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা, ১৬টি রাজ্যের মুখ্যমন্ত্রী, সবাই চলে এসেছে বাংলায় ভোটপ্রচারে। সঙ্গে রয়েছে, ইডি, সিবিআই, আয়কর দপ্তর, এনআইএ-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২ লক্ষের বেশি কেন্দ্রীয় বাহিনী রয়েছেই। এছাড়াও গোদি মিডিয়া, অবজার্ভাররা ও সবার উপর রয়েছে জাতীয় নির্বাচন কমিশন।’

আরও পডুন: ‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

সঙ্গে অভিষেক আরও লেখেন, ‘এতকিছু কীসের জন্য? শুধুমাত্র একটা মহিলাকে হারাতে, যিনি থাকেন সাদামাটা। শাড়ি, চপ্পল পরেন, কিছুই নেই তাঁর কাছে। শুধুমাত্র ১০ কোটি মানুষের ভালোবাসা ছাড়া। তারপরেও ওরা লড়তে পারছে না। রাজনৈতিক ভাবে না লড়তে পেরে নর্দমায় পরিণত হচ্ছে। ফল? রাস্তার রাউডিদের মতো ভাষা, বলছে এই দিদি। ওদের মুখের ভাষাই হারিয়ে গিয়েছে। এখন হতাশায় ভুগছে। এত টাকা, বৈভব, ক্ষমতার প্রয়োগ হচ্ছে, তারপরেও মানুষের কাছে হেরে যাচ্ছে। এই অদম্য, মানুষের ক্ষমতা চতুর্থবারের জন্যই রাজ্যে মা-মাটি-মানুষের সরকারকে প্রতিষ্ঠিত করবে।’

Published by:

Share Link:

More Releted News:

নেতাজির বক্তব্যের নকল করলেন প্রধানমন্ত্রী, প্রথম দফার ভোটের পরই দাম্ভিক মেজাজ মোদির

‘৪ মে-র পরে সব ফাইল খুলে তদন্ত করবে বিজেপি সরকার’, হুঙ্কার মোদির

ভোট মিটতেই যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য সামশেরগঞ্জে

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে?‌ জানিয়ে দিলেন অমিত শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ