দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিজস্ব প্রতিনিধি: আজ, বুধবার প্রথম দফার ভোটের দিন বাংলায় প্রচারে আসার কথা ছিল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় সেই প্রচার বাতিল হয়ে যায়। যদিও অভিনব কায়দায় বাংলার প্রথম দফার ভোটের প্রচার সারলেন কংগ্রেস সাংসদ। বুধবার নিজের সোশ্যাল মিডিয়ার পেজ থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন রাহুল। তাতে তিনি বিজেপির বিরুদ্ধেই তোপ দেগেছেন।

আরও পডুন: নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

কংগ্রেস সাংসদ বলেন, ‘এই নির্বাচন ভারতের গণতন্ত্র রক্ষার জন্য। বিজেপি ভোটচুরি করে। আর সেভাবেই ভোটে জিতছে। মহারাষ্ট্রে, হরিয়ানা, মধ্যপ্রদেশে ভোটচুরি করেছে বিজেপি। এসআইআর হলো ভোটচুরি করার প্রক্রিয়া। বিজেপি আর কংগ্রেসের নীতির মধ্যে লড়াই হচ্ছে। গোটা দেশেই এই লড়াই চলছে। বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস কিছুই জানে না, সেটা ধ্বংস করতে চায়। বিজেপির একটাই লক্ষ্য, এক দেশ, এক ভাষা, এক ধর্ম, এক নীতি। এই দেশের প্রচুর ভাষা রয়েছে। বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। সকলের থাকার অধিকার রয়েছে। সংবিধান ধ্বংসের চেষ্টা করছে বিজেপি। আমরা সেটা রক্ষা করছি। বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার ঠিকভাবে সরকার চালালে, বিজেপি কোনও সুযোগ পেত না। কংগ্রেস একমাত্র দল যারা বিজেপিকে আটকাতে পারে। এটা বিজেপি জানে। কংগ্রেসই লড়ছে বিজেপির বিরুদ্ধে।’

সঙ্গে তিনি কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার জন্য, সকলের কাছে আর্জি জানান। বাংলায় পা না রেখেও অভিনব কায়দায় ভোটপ্রচারে করে গেলেন রাহুল। যা রাজনৈতিক মহলের কাছে প্রশংসা কুড়িয়েছে। আগামী ২৫ এপ্রিল কলকাতার শহিদ মিনারে রাহুলের জনসভা করার কথা রয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর।

Published by:

Share Link:

More Releted News:

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ