হামলা চালিয়েছে বিজেপি, কুড়মিদের ক্লিনচিট দিলেন অভিষেক

অভিযোগ, হামলা চালিয়েছে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK BANERJEE) কনভয়ে হামলার ঘটনায় উত্তাল রাজ্যরাজনীতি। ইটবৃষ্টি হয়েছিল মন্ত্রী বিরবাহা হাঁসদার (BIRBAHA HANSDA) গাড়িতেও। জখম হয়েছেন মন্ত্রীর গাড়ির চালক। এই হামলা কুড়মি আন্দোলনকারীদের মধ্যে থেকে হয়েছিল। ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন কুড়মি নেতারা। বলেছিলেন, এই ঘটনায় কুড়মি যোগ নেই। বহিরাগত কেউ বা কারা হামলা চালিয়েছে। রবিবার কুড়মিদের ক্লিনচিট দিলেন অভিষেক। তাঁর অভিযোগ, হামলা চালিয়েছে বিজেপি।

গত শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) বলেছিলেন, তিনি বিশ্বাস করেন কুড়মি ভাইবোনরা এই কাজ করেননি। বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশে এই হামলা চালানো হয়েছে। অভিযোগ ছিল, কোটি কোটি টাকা ঢালা হচ্ছে জাতি দাঙ্গা লাগাতে। ‘হামলা’ ঘটনায় কুড়মিদের (KURMI) কাছ থেকে অভিষেক বিবৃতি চেয়েছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে। কুড়মিরা সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, তাঁদের কেউ যুক্ত নন।

কনভয়ে আক্রমণের ঘটনায় কুড়মি নেতা রাজেশ মাহাতো সহ ৮ জন গ্রেফতার হয়েছেন। তাঁদের ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম আদালত। উল্লেখ্য, রাজেশ ডিএ আন্দলনে যুক্ত। এই প্রাথমিক শিক্ষকের বদলি হয়েছে খড়গপুর থেকে কোচবিহার।

রবিবার অভিষেক বলেন, হামলা কান্ডে কুড়মি যোগ নেই। বিজেপি’ই এই হামলা চালিয়েছে।

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

দ্রুত বুড়িয়ে যাছে ত্বক? বদলে ফেলুন এই ৫টি অসচেতন অভ্যাস

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা