তৃণমূল মানে মন্দির-মসজিদ-গির্জা, মেঘালয়ে দাঁড়িয়ে বার্তা অভিষেকের

মেঘালয়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের (TMC) নতুন ব্যাখ্যা জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি থেকে টেম্পল অর্থাৎ মন্দির, এম থেকে মস্ক অর্থাৎ মসজিদ, সি থেকে চার্চ অর্থাৎ গির্জা। মেঘালয়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের (TMC) নতুন ব্যাখ্যা জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন জোড়াফুল শিবিরের সেকেন্ড ইন কম্যান্ড আরও বলেন, তৃণমূল কংগ্রেস মানে বৈচিত্রের মধ্যে ঐক্য।

শুক্রবার মেঘালয়ের তুরা ল’কলেজের মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভায় অংশ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সেখানে বক্তৃতা রাখার সময় তিনি ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যের যে ঐতিহ্য ও পরম্পরা সে কথা মনে করান। অভিষেক দাবি করেন, সেই দেশের ঐক্যের সেই পরম্পরা ধারণ ও বহন করে চলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। ডায়মন্ডহারবারের সাংসদের কথায়, ‘তৃণমূল কংগ্রেস মানে বৈচিত্রের মধ্যে ঐক্য।’ তৃণমূল কংগ্রেস যে সর্ব ধর্মকে সম্মান ও শ্রদ্ধা করে এদিন সভামঞ্চে দাঁড়িয়ে সে কথা বুঝিয়ে দেন সাংসদ। তিনি তৃণমূল কংগ্রেসের নতুন ব্যাখ্যা দেন এদিন। অভিষেক বলেন, টিএমসি’র টি মানে টেম্পল অর্থাৎ মন্দির, এম মানে মস্ক অর্থাৎ মসজিদ, সি মানে চার্চ অর্থাৎ গির্জা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণময়ূল কংগ্রেস যে সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলতে চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সেই বার্তা দিলেন উত্তর পূর্বের এই রাজ্যে।

অন্যদিকে এদিনের সভা থেকে মেঘালয়ে দাঁড়িয়ে মেঘালয়ের বর্তমান রাজ্য সরকারের সমালোচনায় সরব হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মেঘালয়ের বর্তমান সরকার রাজ্যের উন্নয়নে সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে মেঘালয় সরকার দুর্নীতিগ্রস্ত, সাধারণ মানুষের টাকা লুঠ হয়েছে এই সরকারের আমলে বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত মেঘালয়ে পৌঁছে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মেঘালয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন সে রাজ্যেরই ভূমিপুত্র। পশ্চিমবঙ্গ মডেলে সে রাজ্যে উন্নয়ন হবে বলে জানান তিনি। শুক্রবার কলকাতায় ফেরার কথা রয়েছে ডায়মন্ডহারবারের সাংসদের।

পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো গুরুদ্বার, তীব্র নিন্দা ভারতের

অনুদান কেলেঙ্কারির পর এবার রাম মন্দিরের চাকরিতেও দুর্নীতি! ঘুষ দিয়েছেন ১২৫ জন কর্মী

এক মুহূর্তেই সব শেষ!লোহার রডে এফোঁড়-ওফোঁড় স্করপিও, তারপর যা হল….

মাতলার চর দখলের অভিযোগ, শওকত মোল্লার ছেলে ইমরানের ক্যাফেতে চলল বুলডোজার

ক্যামেরার সামনেই চোখে এল জল, সাংবাদিক বৈঠকের মাঝে বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গোর কোচ 

চারচাকা গাড়ি করে এসে ছাগল-ভেড়া চুরি করে পালাল চোরের দল, ভাইরাল ভিডিও

ক্যানিংয়ে শওকত-পুত্রের বিলাসবহুল ক্যাফে ‘অরণ্যের কুলে’ চলল বুলডোজার

বর্ষায় বাইক নিয়ে পাহাড় যাওয়ার পরিকল্পনা? মাথায় রাখুন এই বিষয়গুলি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, অভিষেকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত

সাবধান! আজ থেকেই শনিদেবের কোপে ধ্বংস হতে পারে চার রাশির জাতকদের সুখ-শান্তি

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘গর্ভপাতে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, অব্যক্ত যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বলি সুন্দরী