বর্ষায় বাইক নিয়ে পাহাড় যাওয়ার পরিকল্পনা? মাথায় রাখুন এই বিষয়গুলি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাহাড়ি রাস্তায় বাইক চালানোর আলাদা মজা। তবে সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই যারা বর্ষা বা অন্য সময়ে বাইক নিয়ে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য রইল কিছু জরুরি টিপস।

১. বাইক সার্ভিসিং করিয়ে নিন
• সফরের ৩-৪ দিন আগে সম্পূর্ণ সার্ভিসিং করান।
• ইঞ্জিন অয়েল বদলে নিন।
• ব্রেক, ক্লাচ কেবল, চেইন সেট ও স্পার্ক প্লাগ পরীক্ষা করুন।

২. টায়ারের অবস্থা দেখে নিন
• টায়ারের খাঁজ ক্ষয়ে গেলে বদলে ফেলুন।
• সঠিক টায়ার প্রেসার বজায় রাখুন।
• পাহাড়ি রাস্তায় ভাল গ্রিপ অত্যন্ত জরুরি।

৩. লাইট ও হর্ন ঠিক রাখুন
• হেডলাইট, ইন্ডিকেটর ও পাস লাইট পরীক্ষা করুন।
• পাহাড়ি বাঁকে হর্ন ব্যবহার করুন।
• প্রয়োজনে অতিরিক্ত ফগ লাইট লাগান।

৪. জরুরি সরঞ্জাম সঙ্গে রাখুন
• পাংচার রিপেয়ার কিট।
• মিনি এয়ার পাম্প।
• অতিরিক্ত ক্লাচ ও ব্রেক কেবল।
• অতিরিক্ত স্পার্ক প্লাগ।
• প্রাথমিক মেরামতির কৌশল আগে থেকেই শিখে নিন।

৫. আবহাওয়ার খবর জেনে রওনা দিন
• বৃষ্টি, কুয়াশা বা ধসের খবর দেখে নিন।
• রাস্তা বন্ধ থাকলে বিকল্প রুট ঠিক করুন।
• খারাপ আবহাওয়ায় সফর এড়িয়ে চলুন।

৬. সেফটি গিয়ার ব্যবহার করুন
• ফুল-ফেস হেলমেট পরুন।
• রাইডিং জ্যাকেট, গ্লাভস ও নি-গার্ড ব্যবহার করুন।
• রেনকোট ও ওয়াটারপ্রুফ শু-কভার সঙ্গে রাখুন।

৭. সব প্রয়োজনীয় কাগজ রাখুন
• আরসি (RC)।
• ইনসিওরেন্স।
• পলিউশন সার্টিফিকেট (PUC)।
• ড্রাইভিং লাইসেন্স।
• প্রয়োজন হলে আগে থেকেই ILP সংগ্রহ করুন।

আরও পড়ুনঃ বাড়িতে বানিয়ে নিন ব্রাজিলের জনপ্রিয় মিষ্টি ব্রিগাদেইরো, রইল রেসিপি

৮. নিরাপদে বাইক চালান
• নিজের লেনেই চলুন।
• বাঁকের মুখে ওভারটেক করবেন না।
• নিয়ন্ত্রিত গতিতে বাইক চালান।
• সামনে থাকা গাড়ির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

৯. পর্যাপ্ত জ্বালানি ও মোবাইল প্রস্তুত রাখুন
• পাহাড়ে পেট্রোল পাম্প কম থাকতে পারে। তাই ট্যাঙ্ক ভরে নিন।
• মোবাইল পুরো চার্জ রাখুন এবং পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন।

১০. ক্লান্ত হলে বিরতি নিন
• টানা দীর্ঘক্ষণ রাইড করবেন না।
• প্রয়োজনে বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করুন।

মনে রাখবেন, পাহাড়ে বাইক রাইডের আসল আনন্দ শুধু গন্তব্যে পৌঁছনো নয়, নিরাপদে ফিরে আসাও সমান গুরুত্বপূর্ণ। প্রস্তুতি যত ভাল হবে, সফরও ততটাই নিরাপদ ও স্মরণীয় হবে।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা