‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: হোয়াটসঅ্যাপে ইউজারনেম ফিচার চালু করা নিয়ে জোর ধাক্কা খেল মার্ক জুকারবার্গের মালিকানাধীন মেটা। বুধবার (১ জুলাই) কেন্দ্রের তথ্য-প্রযুক্তি মন্ত্রকের তরফে মেটাকে নির্দেশ দেওয়া হয়েছে, ‘এখনই হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার চালু করবেন না। এ বিষয়ে আলোচনা বা পরামর্শ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই সুবিধা চালু করা যাবে না।’ আগামী তিন দিনের মধ্যে নয়া ফিচার সম্পর্কে মেটাকে বিস্তারিত ব্যাখ্যা জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশ নিয়ে রাত পর্যন্ত মেটার তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। 

ভারতে খুব শিগগিরই হোয়াটসঅ্যাপে ‘ইউজারনেম’ ফিচার চালু করার সিদ্ধান্ত নিয়েছিল মেটা। এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা মোবাইল নম্বর সেভ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সংস্থার দাবি, এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার হবে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ঘোষণা করেছিলেন,  আগামী কয়েক মাসে ধাপে ধাপে এই ফিচার বিশ্বজুড়ে চালু হবে। ব্যবহারকারীরা চাইলে অ্যাপের প্রোফাইল বা অ্যাকাউন্ট সেটিংস থেকে একটি নির্দিষ্ট ইউজারনেম বেছে নিতে পারবেন। এটি সম্পূর্ণ ঐচ্ছিক। প্রয়োজনে পরে সেই ইউজারনেম পরিবর্তন বা মুছেও ফেলা যাবে। নতুন ব্যবস্থায় শুধুমাত্র ইউজারনেম ব্যবহার করেই চ্যাট শুরু করা যাবে। পাশাপাশি আগের মতোই ব্লক ও রিপোর্ট করার সুবিধাও থাকবে। সংস্থার বক্তব্য, বিশেষ করে গ্রুপে বা প্রথমবার কারও সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অনেকেই নিজের মোবাইল নম্বর প্রকাশ করতে চান না। সেই কারণেই এই উদ্যোগ।

আরও পড়ুনঃ নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

ইউজারনেম সর্বোচ্চ ৩৫ অক্ষরের হতে পারবে। বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রিয় পরিচিত নামগুলি সংরক্ষিত থাকবে, যাতে অন্য কেউ সেগুলি ব্যবহার করতে না পারেন। ব্যবসায়িক প্রতিষ্ঠান, নির্মাতা এবং বিভিন্ন সংগঠন চাইলে ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যবহৃত একই ইউজারনেম ব্যবহার করতে পারবে। যদিও এই ফিচারকে গোপনীয়তা রক্ষার বড় পদক্ষেপ বলেই দাবি করছে হোয়াটসঅ্যাপ, তবুও বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, প্রতারকরা ভুয়ো পরিচয় তৈরি করে এর অপব্যবহার করতে পারে। সংস্থার দাবি, অপব্যবহার রুখতে একাধিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া অতিরিক্ত পরিচয় যাচাইয়ের জন্য বিশেষ সংখ্যাসূচক কোড ব্যবহারের সুবিধাও দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপের নতুন ব্যবস্থাকে ঘিরে প্রযুক্তি বিশেষজ্ঞদের উদ্বেগ প্রকাশের পরেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার।  এদিন দুপুরে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক সূত্রে জানা গিয়েছিল, অনলাইন প্রতারণা ও ভুয়ো পরিচয়ের ঘটনা বাড়তে থাকায় হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি খতিয়ে দেখবে কেন্দ্র। ইউজারনেম ব্যবস্থার অপব্যবহারের সুযোগ রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে। পর্যালোচনায় কোনও ত্রুটি বা নিরাপত্তাজনিত সমস্যা ধরা পড়লে হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটাকে নোটিশ পাঠানো হবে।’ রাতেই মেটাকে নোটিশ পাঠিয়ে কেন্দ্র জানিয়ে দিল, ‘ভারতে এখনই হোয়াটসঅ্যাপ-এ ইউজারনেম ফিচার চালু করা যাবে না৷’

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের