‘নিজের দায়িত্ব পালন না করলে দল পাশে থাকবে না’, তৃণমূল নেতাদের কড়া বার্তা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার অছিলায় শুনানির নামে সাধারণ মানুষের হেনস্থা রুখতে দলের সাংসদ-বিধায়ক-নেতাদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার (২৪ জানুয়ারি) সাংসদ-বিধায়ক ও বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দলের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এসআইআর নিয়ে খোলা কেন্দ্রভিত্তিক ‘ওয়ার রুম’-এ বিধায়ক ও সাংসদদের একাংশ ঠিকমতো সময় দিচ্ছেন না বলে অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, ‘আপনারা যদি নিজের কাজ না করেন, দল আপনাদের পাশে থাকবে না।’

সূত্রের খবর, এদিনের বৈঠকে এসআইআরের শুনানিতে সাধারণ মানুষের হেনস্থা রুখতে বিএলএ’দের নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড।  নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্বেও এখনও পর্যন্ত তথ্যগত অসঙ্গতি সংক্রান্ত ভোটারদের তালিকা প্রকাশ করেনি কমিশন। শুনানিতে আমাদের বিএলএ ২-কে অংশ নিতে দেয়নি। অন্য সব দল হোয়াটসঅ্যাপের নির্দেশ মেনে নিলেও আমরা সেটা মানিনি। নির্বাচন হোয়াটসঅ্যাপে হয় না। আমরা প্রতিরোধ করেছিলাম এবং বলেছিলাম যে বিএলএ ২ উপস্থিত থাকবেই।’

এসআইআরের শুনানিতে গিয়ে মানুষের হয়রানি আটকাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত বিধায়ক-সাংসদ ও বিএলএদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাংসদদের বাজেট অধিবেশনের জন্য দিল্লিতে গিয়ে ডেরা না বেঁধে নিজের সংসদীয় কেন্দ্রে বাড়তি সময় দিতেও বলেছেন। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রকাশিত তথ্যচিত্র ‘লক্ষ্মী এল ঘরে’  প্রচারের ব্যাপারে তৃণমূলের মহিলা মোর্চাকে নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেনাপতি।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস