পুরুলিয়ায় রণসংকল্প সভা অভিষেকের, কী বার্তা কর্মী-সমর্থকদের?

Share:

নিজস্ব প্রতিনিধি, লধুড়কা : বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জেলায় জেলায় সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জেলায় জেলায় রণসংকল্প সভা করার ডাক দিয়েছেন তিনি। সেই মত বুধবার পুরুলিয়াতে যাচ্ছেন তৃণমূল সাংসদ (TMC MP)।

জানা গেছে, পুরুলিয়ার হুড়া ব্লকের লধুড়কা চন্ডেশ্বর মাঠে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিনের জনসভা থেকে SIR নিয়ে সোচ্চার হতে পারেন তিনি। SIR শুরুর পর থেকে ৯০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। কেউ আতঙ্কে প্রাণ হারিয়েছেন, কেউ আত্মঘাতী হয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হতে পারেন অভিষেক। মুর্শিদাবাদের বহরমপুর, নদিয়ার চাপরা, উত্তর ২৪ পরগনার বারাসত, দক্ষিণ ২৪ পরগনায় নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করেছেন অভিষেক। রোড শো করে মানুষের সঙ্গে জনসংযোগও করেছেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন তিনি।

জানা গিয়েছে বহরমপুর চাপড়া এবং বারাসতে বহু কর্মী সমর্থকরা হাজির হয়েছিলেন অভিষেকের রণসংকল্প সভায়। সব জায়গাতেই তিনি ঝড় তুলেছেন। মঙ্গলবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে গিয়েছিলেন। সেখানে তাঁর উদ্যোগে পরিচালিত স্বাস্থ্যপরিষেবার শিবির সেবাশ্রয়-২ পরিদর্শন করেছেন।জানুয়ারি মাস জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে রণসংকল্প সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভায় তাঁকে বিভিন্ন ভাবে দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তার দু’ধারে ভিড়ের মাঝে গাড়ির মাথায় দাঁড়িয়ে রোড শো করেছেন। সভা মঞ্চ বা রোড শো থেকে কারোর অসুস্থতার খবরে তাকে সাহায্য করতে এগিয়ে গিয়েছেন।

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

মাঠে যাওয়ার পথ বন্ধ, প্রতিবাদ করতেই দুই কৃষকের মাথা ফাটিয়ে দিল জমির মালিক, গ্রেফতার ৩

মর্মান্তিক! মাথায় তাল পড়ে মৃত্যু ১৪ মাসের শিশুর

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের