এত মৃত্যুর দায় কার? করমণ্ডল দুর্ঘটনা নিয়ে ফের সরব অভিষেক

অভিষেক বলেন, আচ্ছে দিনের নামে মৃত্যু মিছিল হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এর আগেও করমণ্ডল (COROMONDEL EXPRESS) দুর্ঘটনা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। ইস্তফা দাবি করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। তাঁর নিশানায় ছিল কেন্দ্র। সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রীরও। আবার বিস্ফোরক অভিষেক।

রবিবার অভিষেক বলেন, আচ্ছে দিনের নামে মৃত্যু মিছিল হচ্ছে। বলেন, ‘রেল দুর্ঘটনা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না’। এরপরেই তাঁর বক্তব্য, তিন ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে প্রায় ৩০০ জনের। রেল যাত্রা নিরাপদ বলেই সকলে জানেন। তাহলে এমন হয় কী করে?

তাঁর প্রশ্ন, যিনি বন্দেভারত উদ্বোধন হলে সবুজ পতাকা নাড়াতে চলে যান তিনি কেন দুর্ঘটনার দায় নেবেন না? কটাক্ষ, যার গ্রেফতার হওয়ার কথা- যার ইস্তফা দেওয়ার কথা তিনি সিবিআই তদন্তের কথা বলছেন। নোটবন্দি থেকে লকডাউন সবই কেন্দ্রের ‘অপরিকল্পিত’ সিদ্ধান্ত বলে দাবি করেন তৃণমূল যুবরাজ।

উল্লেখ্য, ২ দিন ধরে হাওড়া জেলায় ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শেষ করার পরে আজ- সোমবার হুগলিতে যাবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। দল সূত্রে খবর, তিনি ফুরফুরা শরিফেও যাবেন।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা