আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নন্দীগ্রাম, পুরুলিয়ার মতো এলাকার বিদ্যুৎকেন্দ্রগুলিতে নজর রাখতে হবে, যাতে সেখানে লোডশেডিং না করে দেওয়া হয়। আজ, শনিবার কালীঘাটে ভার্চুয়াল বৈঠকে এমনটাই দলের কাউন্টিং এজেন্টদের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২১-এ বিধানসভা নির্বাচনের সময়ে নন্দীগ্রামে লোডশেডিং করে ভোটে জিতেছিলেন শুভেন্দু অধিকারী। এমনটাই বারবার অভিযোগ করে তৃণমূল। এবারের গণনার সময়েও এমন কোনও ঘটনা ঘটাতে পারে বিজেপি, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে অভিষেক এমনই নির্দেশ দিয়েছেন বলে সূত্র মারফত খবর।

আরও পডুন: ‘‌রাত ২টো পর্যন্ত গণনা চলতে পারে’‌, কাউন্টিং এজেন্টদের সজাগ থাকার নির্দেশ মমতার

এদিনের বৈঠকে অভিষেক কাউন্টিং এজেন্টদের আশ্বস্ত করে বলেন, ‘২১৫-এর বেশি আসন পেয়ে পুনরায় সরকার গড়ছি আমরা। কোনও চিন্তা করবেন না। গণমাধ্যমে যে সব বুথ ফেরত সমীক্ষা দেখানো হচ্ছে সেটা দেখে বিজেপিও বিশ্বাস করছে না যে, তারাই সরকার গঠন করতে যাচ্ছে। আমি বলছি নোট করে নিন ২০২১ সালের তুলনায় তৃণমূল কংগ্রেস এ বার আরও বেশি আসন পাবে।’

তিনি এদিন আরও বলেন, ‘আজও দক্ষিণ ২৪ পরগনায় পুনরায় ভোটগ্রহণ করতে হয়েছে। সব ব্যবস্থাপনা সত্ত্বেও শেষে কমিশন পুনরায় ভোটগ্রহণে বাধ্য হল। বিভিন্ন সংস্থা ও বাহিনী-সহ নিজেদের সর্বশক্তি নিয়োগ করেও বিজেপি আবারও পরাজিত হবে। সমস্ত নিয়মকানুন বদলে দেওয়া হয়েছিল। কার্যত, ভোটের ময়দানে লড়াইটা ছিল তৃণমূল বনাম কেন্দ্রীয় বাহিনীর।’

Published by:

Share Link:

More Releted News:

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

শিশুকন্যার সমাধি খুঁড়তে চক্ষু চড়ক গাছ, চাকদহে কঙ্কাল চুরির চাঞ্চল্য, তদন্তে পুলিশ

৭১ বছর বয়সে নেট দুনিয়ার হিরো বনগাঁর আবসরপ্রাপ্ত শিক্ষক, নেটিজেনদের মন জয় ‘গান দাদু’র

‘‌রাত ২টো পর্যন্ত গণনা চলতে পারে’‌, কাউন্টিং এজেন্টদের সজাগ থাকার নির্দেশ মমতার

রবিবার থেকে শুরু হবে বঙ্গে প্রবল দুর্যোগ, গণনা কেন্দ্রে বাড়তি সর্তকতা নেওয়ার পরামর্শ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ