‘‌রাত ২টো পর্যন্ত গণনা চলতে পারে’‌, কাউন্টিং এজেন্টদের সজাগ থাকার নির্দেশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন মিটে গিয়েছে। এখন শুধুই ফলাফলের অপেক্ষা। আর তার মধ্যেই কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই কাউন্টিং এজেন্টদের সজাগ থাকার নির্দেশ দিলেন তৃণমূলনেত্রী। তার সঙ্গে ডবল সেঞ্চুরি করেই সরকারে আসছে তৃণমূল কংগ্রেস সেটাও দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। এমনকী সতর্কবার্তাও দেন তিনি।

এদিকে আজ, শনিবার ভার্চুয়াল বৈঠকে বসেন মমতা–অভিষেক। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইন্টারনাল রিপোর্ট তৈরি করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে উঠে এসেছে, তৃণমূল কংগ্রেস ২০০ আসন পার করে ক্ষমতায় আসছে। আর সেটাই আজ ভার্চুয়াল বৈঠকে বলে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বলেন, ‘‌২০০ আসনের উপরে আসনে জিততে চলেছি আমরা। কারও কাছ থেকে কিছু খাওয়া যাবে না। কাউন্টিং টেবিল কোনও অবস্থাতেই ছাড়া যাবে না। কড়া নজর দিয়ে শেষ পর্যন্ত থাকতে হবে গণনাকেন্দ্রে। আপনারা অনেক কষ্ট করেছেন এই দু’‌মাস ধরে। আর একটু কষ্ট করে মাটি কামড়ে পড়ে থাকুন।’‌

অন্যদিকে বেশ কিছু টেকনিক্যাল বিষয় এজেন্টদের বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে যোগ দেন তৃণমূলের সব কাউন্টিং এজেন্ট। তাঁদের মমতা বন্দ্যোপাধ্যায় সজাগ থাকার কথা উল্লেখ করে বলেন, ‘‌শেয়ার বাজারকে চাঙ্গা করতেই বুথফেরত সমীক্ষাগুলিতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা ভোটেও একই পন্থা নেওয়া হয়েছিল। যাঁরা কেন্দ্রীয় বাহিনীর ‘অত্যাচার’ সহ্য করেছে, দল তাঁদের পুরস্কৃত করবে। রাত ২টো পর্যন্ত গণনা চলতে পারে। সেভাবেই প্রস্তুতি নিয়ে যাবেন। হাতে সার্টিফিকেট নিয়ে তবেই গণনাকেন্দ্র ছাড়বেন।’‌

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে কী করতে হবে তা বাতলে দিয়েছে। কাউন্টিং এজেন্টদের দলনেত্রীর নির্দেশ, সোমবার গণনার দিন এজেন্টদের ভোরবেলা গণনাকেন্দ্রে পৌঁছে যেতে হবে। গণনা শেষ না হওয়া পর্যন্ত বাইরে বের হবেন। দলবদ্ধভাবে গণনাকেন্দ্রে যেতে হবে। বিজয়ী প্রার্থী শংসাপত্র পাওয়ার পর দলবদ্ধভাবেই বেরোতে হবে এজেন্টদের। গণনা প্রক্রিয়ার উপর কড়া নজর রাখতে জেলাওয়াড়ি পর্যবেক্ষক নিয়োগ করেছে তৃণমূল। মমতার বার্তা, ‘আপনারা জিতবেন। চিন্তা করবেন না। ১০০০ বা ২০০–৩০০ ভোটে কোথাও জিতলে পুনর্গণনা চাইবেন। ভোর ৫টার মধ্যে গণনাকেন্দ্রে পৌঁছে যাবেন। সঙ্গে ডায়েরি রাখবেন, ইভিএম খোলার সঙ্গে সঙ্গে নোট করবেন। আর দুর্বল হলে তৃণমূল করার দরকার নেই। হালকা খাবার খাবেন। বাইরের জল নেবেন না, বাড়ির জল নেবেন। পান, বিড়ি, সিগারেট ওইদিন বা আগেরদিন কেউ নেবেন না।’‌

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০