বিজেপির ঘর ভাঙছে! ৪ ফেব্রুয়ারি কেশপুরে সভা অভিষেকের

কর্মিসভার পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে রাজ্যজুড়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের নয়া রাজনৈতিক কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’ শুরু হয়েছে। মানুষের দরজায়-দরজায় পৌঁছে যাচ্ছেন ‘দিদির দূত’রা। আর ওই কর্মসূচি চলার মধ্যেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জঙ্গলমহল ও উত্তরবঙ্গে সভা করার সিদ্ধান্ত নিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী মাসের চার তারিখে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করবেন তিনি। ১১ ফেব্রুয়ারি কোচবিহারের মাথাভাঙ্গা কলেজে সভা রয়েছে তাঁর। দুই সভাতেই একাধিক বিজেপি নেতা পদ্ম পতাকা ছেড়ে হাতে ঘাসফুলের পতাকা নিতে পারেন।  

দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। আর ২০২৪ সালের লোকসভা ভোটের আগে গ্রাম বাংলার ভোটের যে আলাদা তা‍ৎপর্য রয়েছে তা ভালই জানেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই পঞ্চায়েত ভোটের আগেই প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপির ঘর ভেঙে দলের নিচুতলার নেতা ও কর্মীদের মনোবল বাড়াতে চাইছেন। সম্প্রতি জঙ্গলমহল ও উত্তরবঙ্গের একাধিক বিধায়ক তৃণমূলের দ্বিতীয় শীর্ষ নেতার সঙ্গে গোপন বৈঠক করেছেন। ওই বিধায়করা শাসকদলে আসার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। কোচবিহার ও কেশপুরের সভায় ওই বিধায়করা সরাসরি ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

গত লোকসভা ও পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বড়সড় ধাক্কা খেয়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও বিধানসভা ভোটে জঙ্গলমহলে পায়ের তলার হারানো জমি অনেকটাই ফিরে পেয়েছিল ঘাসফুল শিবির। তবে তাতে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রাম বাংলা দখলের ভোটযুদ্ধে রাজ্যের দুই প্রান্তে বিজেপি শিবিরকে রাম ধাক্কা দিতে চাইছেন তিনি।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী