সাংসদদের দলীয় শৃঙ্খলা মেনে চলার নির্দেশ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : সাংসদদের দলীয় শৃঙ্খলায় বেঁধে নিয়ম মেনে চলার নির্দেশ দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় শৃঙ্খলার উর্দ্ধে কেউ নেই, সেটা আরও একবার মনে করিয়ে দিলেন তিনি। বুধবার সংসদে তৃণমূলের সাংসদদের বৈঠকে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানেই লোকসভায় ও রাজ্যসভায় সাংসদদের কাজ ও সমস্ত নিয়মনীতি নিয়ে আলোচনা করা হয়েছে।

জানা গিয়েছে, বুধবার সকালে সংসদে তৃণমূলের সংসদীয় দলের অফিসে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানেই সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। উপস্থিত ছিলেন তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সদস্যরা। সংসদে কর্মসূচির বিষয়ে চিফ হুইপ ও ডেপুটি লিডারের অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

৩০মিনিট ধরে এই বৈঠক চলেছে। এই বৈঠকে হাজির ছিলেন, দোলা সেন (Dola Sen), সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy), সাগরিকা ঘোষ (Sagarika Ghosh), শতাব্দী রায় (Satabdi Roy), মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur), জুন মালিয়া (June Maliya), সৌগত রায় (Sougata Roy), কাকলি ঘোষ দস্তিদাররা (Kakoli Ghosh Dastidar)। এদিনের বৈঠকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে বলেছেন, দলীয় শৃঙ্খলা সকলকে মেনে চলতে হবে। দলীয় শৃঙ্খলার ওপরে কেউ নেই। কোনও সাংসদই এর উর্দ্ধে নয়। লোকসভায় শাসকের বিরুদ্ধে গর্জে ওঠার আগে নিজের সাংসদদের দলীয় শৃঙ্খলা সম্পর্কে পাঠ দিতে চাইলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় যাতে কোনওভাবে শাসক শিবির তাঁদের ভুল ধরতে না পারে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তাঁদের বিরুদ্ধে না ওঠে সবটা নিয়েই সদা সতর্ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আগাম বৈঠক করে আলোচনা সারলেন দলীয় সাংসদদের সঙ্গে।

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু