বিধানসভার ভোট প্রস্তুতি শুরু করলেন অভিষেক, প্রথমদিন বৈঠক কোচবিহার ও আলিপুরদুয়ারের নেতৃত্বের সঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি : কোচবিহার লোকসভার ফল ধরে রাখতেই হবে। জেলাওয়াড়ি বৈঠকে এমনই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে ব্লকভিত্তিক প্রচার শুরু করলেন তিনি। জেলাভিত্তিক বৈঠকের কথা আগেই বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ব্লক ভিত্তিক বৈঠক করলেন তিনি। ব্লকের নেতৃত্বদের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি।

ব্লক ভিত্তিক প্রচারে আরো বেশি করে জোর দিতে হবে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেছেন, সবাইকে সবার সাথে চলতে হবে। কাউকে এক ইঞ্চি জমি ছাড়া চলবে না। কোচবিহার ও আলিপুরদুয়ারের তৃণমূল নেতৃত্বে সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, নিজেদের মধ্যে কোন দ্বন্দ্ব রাখা চলবে না। সকলকে একসঙ্গে লড়াই করতে হবে। কোচবিহার লোকসভার ফল ধরে রাখার বার্তাও দিয়েছেন।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগেই প্রস্তুতি শুরু দিয়েছেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা ধরে ধরে সাংগঠনিক শক্তি নিয়ে রণকৌশন নিয়ে আলোচনা করতে বৈঠক করেছেন। সোমবার কোচবিহার জেলার সাংগঠনিক নেতৃত্বদের সঙ্গে বৈঠক সেরেছেন অভিষেক। সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। জানা গিয়েছে, সেখানে যেমন আলোচনা হয়েছে এসআইআর নিয়ে, তেমন উঠে এসেছে এনআরসি প্রসঙ্গ। ২৬-র নির্বাচনের আগে উত্তরবঙ্গে শক্তিকে একত্রিত করে সাংগঠনিক লড়াই আরও জোরদার করা হচ্ছে।

ইতিমধ্যে তৃণমূলের রাজ্যস্তরে বা জাতীয়স্তরে পরিবর্তন সম্পূর্ণ হয়েছে। ব্লকস্তরে পরিবর্তন নিয়েও এদিন আলোচনা হয়েছে। এদিনের বৈঠকে কিছু না ঠিক করা হয়েছে। সেই নাম যাবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে। তারপরেই নামের তালিকা প্রকাশিত হবে। কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ারের সাংগঠনিক বৈঠক হয়েছে। সেই বৈঠকেও ব্লক স্তরের পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি  কোচবিহার ও আলিপুরদুয়ারের বৈঠকেও উঠেছে বাঙালি অস্মিতাকে আঘাত করার প্রসঙ্গ। সবকিছুর উর্ধ্বে, একসঙ্গে চলার বার্তা।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি