ব্যঙ্গ-বিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করার চেষ্টা, জানালেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি :  বাংলায় মা-মাটি মানুষের সরকার আসার পর রাজ্য সরকারের প্রচেষ্টায় তৎপরতায় প্রসার ঘটেছে দুর্গোৎসবের। জাগো বাংলায় অনুষ্ঠানে এসে এমন কথা বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি নিজের ছোটবেলার স্মৃতিরোমন্থন করেছেন। এদিন তিনি বলেছেন, তাঁর ছোটবেলায় পুজো ৪দিন ছিল। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী চলত পুজো। কিন্তু এখন মহালয়া থেকেই শুরু হয়ে যায় পুজোর আনন্দ।

তাঁর কথায়, মহালয়া থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় হতে শুরু করে। মহালয়ার আগেই মণ্ডপসজ্জা, আলোকসজ্জা সম্পন্ন হয়ে যায়। মহালয়া থেকে খুলে দেওয়া হয় মণ্ডপ। এদিন থেকেই দুর্গাপুজোর আনন্দ উপভোগ করে। এর পাশাপাশি অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে রাজ্য সরকার প্রতিটা ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দিচ্ছে। মহালয় মানেই শুভশক্তির আবির্ভাব এবং অশুভশক্তির বিনাশ। মায়ের কাছে তাঁর আবেদন, সবাই ভাল থাকুক, সবাই সুস্থ থাকুক। আগামী দিনগুলো সকলের ভাল কাটুক। মায়ের কৃপা, মায়ের করুনায় সকল গ্লানি কেটে যাক। সত্যের জয়ধ্বনিতে চারদিকে ভরে উঠুক।

এদিন জাগো বাংলার অনুষ্ঠান মঞ্চ থেকে বাংলা ও বাঙালি প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, জয় হোক বাংলার, জয় হোক বাঙালির। যাঁরা বাংলাকে ব্যঙ্গ-বিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করতে চেয়েছে। গত ৪-৫ বছর আগে বাংলাকে অপমানিত করে বলা হয়েছিল বাংলায় দুর্গাপুজো হয়না। ৩ বছর আগে এই পুজোকে হেরিটেজ ঘোষণা করেছিল ইউনেস্কো। সকল বাঙালির কাছে এটা বড় প্রাপ্তি। সম্প্রতি, বাংলা ও বাঙালিকে হেনস্তা করার অভিযোগে প্রতিবাদে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠান মঞ্চে ঐক্যের বার্তা দিয়েছেন তিনি। সকালে সোশ্যাল মিডিয়াতেও মহালয়ার শুভেচ্ছা জানিয়ে সকলকে ঐক্যের বার্তা দিয়েছেন।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস