‘অভিষেকের ধর্না হিট’, নজর ঘোরাতেই হানাদারি CBI’র, দাবি তৃণমূলের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI’র হানাদারিকে তৃণমূল রাজনৈতিক ভাবেই মোকাবিলা করতে চাইছে। বুঝিয়ে দিলেন কুণাল ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি সকালে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতা পুরনিগমের মেয়র তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্যতম হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিমের(Firhad Hakim) বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। একই সঙ্গে এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মদন মিত্রের(Madan Mitra) বাড়িতেও হানা দিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। পাশাপাশি রাজ্যের আরও ১২টি জায়গায় চলছে এই হানাদারি। এবার সেই বিষয়েই মুখ খুলল তৃণমূল(TMC)। দলের তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষের দাবি, অভিষেকের(Abhishek Banerjee) কর্মসূচিতে চাপে পড়ে গিয়েছে বিজেপি(BJP)। বিজেপির উপর চাপ বাড়ছে। তাই নজর ঘোরাতে রাজনৈতিক পরিকল্পনায় আবার নামানো হল এজেন্সিকে। কিন্তু এ ভাবে তৃণমূলকে দমানো যাবে না।

রবিবার সকালে মন্ত্রী ফিরহাদের চেতলার বাড়িতে প্রথমে হানা দেয় CBI। তার পর জানা যায়, কামারহাটির বিধায়ক মদনের ভবানীপুরের বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি করতে গিয়েছেন। পুর নিয়োগ ‘দুর্নীতি’ মামলার তদন্তে নেমে এই হানা চালানো হচ্ছে। তার পর বেলা যত গড়িয়েছে, কাঁচরাপাড়া এবং হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে হানা দেয় CBI। কৃষ্ণনগর পুরসভাতেও CBI’র একটি দল গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘হঠাৎ অতি সক্রিয়তা’র নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি দেখছে তৃণমূল। জোড়াফুল শিবিরের দাবি, বৃহস্পতিবার থেকে রাজভবনের সামনে ধর্নার কর্মসূচি নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই পাল্টা হিসেবে আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নামানো হল ময়দানে।

এই প্রসঙ্গে কুণাল(Kunal Ghosh) তো কোনও রাখঢাক না রেখেই ট্যুইট করে জানিয়েছেন, ‘@abhishekaitc’র ধর্ণা হিট। বিজেপির ওপর চাপ বাড়ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আসতে হয়েছে, তাতেও ফল শূন্য। রাজ্যপাল কোণঠাসা, পালিয়ে বেড়াচ্ছেন। তাই নজর ঘোরাতে রাজনৈতিক পরিকল্পনায় আবার নামানো হল এজেন্সিকে। বিজেপির আত্মরক্ষার অস্ত্র। এই করে @AITCofficial-কে দমানো যাবে না।’ পাশাপাশি এদিন তৃণমূলের তরফে সমাজমাধ্যমে লেখা হয়, ‘জনগণের শক্তি ক্ষমতায় থাকা মানুষের চেয়ে শক্তিশালী! আমরা কারও কাছে মাথা নত করব না!’ যা কার্যত বলে দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI’র হানাদারিকে তৃণমূল রাজনৈতিক ভাবেই মোকাবিলা করতে চাইছে।

বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, জেলায় জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা

ড্রোন হামলায় Starlink-এর অপব্যবহার করেছে ইউক্রেন! বিস্ফোরক দাবি এলন মাস্কের

বিয়ের ১ বছরের মাথায় মা হলেন ‘সানম তেরি কসম’ নায়িকা মাওরা হোকেন, ছেলে হল না মেয়ে?

‘তিলকই আসল নায়ক’, ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাকিস্তানি তারকা

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

মাত্র ১৮৫ টাকায় ২৮ দিন আনলিমিটেড কল, নয়া প্ল্যান নিয়ে এল Airtel

মক্কা-মদিনায় পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, সৌদিতে হামলার অভিযোগ অস্বীকার হুথিদের

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে