ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্য়ামাক স্ট্রিট কাণ্ডে আজ, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার জন্য নোটিস দিয়েছিল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। গতকাল, রবিবার কালীঘাটে পটুয়াপাড়া লেনে অভিষেকের বাড়ি গিয়ে নোটিস ধরিয়ে আসে পুলিশ। তাতে বলা হয়েছিল আজ, সোমবার দুপুরের মধ্যে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দিতে হবে মমতাপন্থী সাংসদকে। যদিও এদিন সকালে অভিষেক জানিয়েছেন হাজিরা দিতে তাঁর কিছুদিন সময় চাই। আগামী ৪৮ ঘন্টা সময় চেয়ে এদিন শেক্সপিয়ার সরণি থানায় ইমেল করেছেন ডায়মণ্ডহারবারের সাংসদ। সেই ইমেলের প্রেক্ষিতে উত্তর দিয়েছে শেক্সপিয়ার সরণি থানা। মমতা তৃণমূল কংগ্রেসের সাংসদকে আগামী বুধবার সকাল ১০টার মধ্যে থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এবার এটাই দেখার সেই নির্দেশ অভিষেক পালন করেন কিনা।

আরও পডুন: ‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

৯ ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তুমুল অশান্তি হয়েছিল গত ২৭ আগস্ট। সেই ঘটনায় মমতাপন্থী তৃণমূলের কর্মী ও অভিষেকের বিরুদ্ধে হামলার ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। এমনকি কলকাতা পুরসভার সামগ্রী চুরির অভিযোগও উঠেছিল মমতা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্ত শুরু করে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। কারণ অভিষেকের অফিসে অভিযানে গিয়েছিল ওই থানায়। জিজ্ঞাসাবাদের জন্য় একে একে ডেরেক ও ব্রায়েন, হুমায়ুন কবীর ও বৈশ্বানর চট্টোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল। তাঁরা হাজিরাও দিয়েছিলেন। অভিষেককেও বিলবোর্ড কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আগেও ডেকেছিল পুলিশ। হাজিরাও দিয়েছেন তিনি। ক্যামাক স্ট্রিট কাণ্ডে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য কালীঘাটপন্থী সাংসদকে নোটিস দিতে গত বুধবার গিয়েছিল পুলিশ। কিন্তু সেইদিন বাড়িতে ছিলেন না অভিষেক। তাই ফের গতকাল, রবিবার তাঁর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসেন তদন্তকারীরা।

রেস্তরাঁর মতো ক্রিমি হোয়াইট সস নুডলস বাড়িতেই বানিয়ে ফেলুন, রইল রেসিপি

খড়গপুর পুরসভায় তালা লাগিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

প্রথম ডেটে ১ লক্ষ খরচ, প্রেমের প্রস্তাব নাকচ করতেই টাকা ফেরত চাইল যুবক, মহিলার স্ক্রিনশট ভাইরাল

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের

মালদায় বিজেপি বুথ সভাপতির ছেলের রহস্যমৃত্যু, খামার থেকে উদ্ধার মৃতদেহ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে

সুদানের স্বর্ণখনিতে আকাশপথে ভয়াবহ হামলা মিশরের, নিহত ৭২ শ্রমিক