‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে ককরোচ আন্দোলনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নেমেছেন আন্দোলনকারীরা। এই আন্দোলনকে কেন্দ্র করে এবার মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আন্দোলনকারীদের বিক্ষোভের ধরন এবং তার প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, এ ধরনের কর্মসূচির জেরে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা কোনওভাবেই কাম্য নয়।

দিল্লির যন্তর মন্তরে ককরোেচ জনতা পার্টি (সিজেপি) এবং কয়েকটি ছাত্র সংগঠনের বিক্ষোভ ঘিরে সম্প্রতি উত্তেজনা ছড়ায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নামেন আন্দোলনকারীরা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়েও তাঁদের আপত্তি রয়েছে। অভিযোগ, এই প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। যদিও এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক অব্যাহত।এই আন্দোলনকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিক্ষোভস্থলে পৌঁছনোর আগেই বহু আন্দোলনকারীকে আটক করে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকায় কড়াকড়ি করা হয়। বিরোধী রাজনৈতিক দলগুলিও এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে।

আরও পড়ুনঃ ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

দিলীপ ঘোষের বক্তব্য, প্রতিবাদের নামে এমন কোনও পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে সাধারণ মানুষের যাতায়াত এবং দৈনন্দিন জীবন ব্যাহত হয়। রাজনৈতিক দাবি থাকলে তা জানানোর নির্দিষ্ট পথ রয়েছে বলেও মনে করছেন তিনি। অন্য দিকে, আন্দোলনকারীদের দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। সেই কারণেই তাঁরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন। তাঁদের বক্তব্য, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য এই আন্দোলন প্রয়োজন।

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

পুজোর মুখে বড় সাফল্য! পুরুলিয়ায় মাওবাদীদের পুরনো আস্তানা থেকে ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের, জরুরি শুনানির আর্জি খারিজ

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার

‘বিদেশি শক্তির মদতে আন্দোলন করছে ককরোচরা,’ দাবি সুকান্তের

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে