মঞ্চে উঠেই একান্তে সৌমেন মহাপাত্রের সঙ্গে কথা অভিষেকের, কী বললেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : বিনপুরে বীরবাহা হাঁসদার সমর্থনে এবং কোলাঘাটে অসীম কুমার মাজীর হয়ে প্রচার করলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিনপুর থেকে কোলাঘাটে গিয়ে মঞ্চে উঠে অভিষেক প্রথমে খোঁজ নিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের। তাঁর অসুস্থতা নিয়ে খবরাখবর নিলেন।

সৌমেন মহাপাত্রকে নিয়ে এক জল্পনা সৃষ্টি হয়েছিল। সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়ে শুক্রবার কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবাই হাজির হয়েছিলেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র। এবার সৌমেন মহাপাত্রকে টিকিট দেয়নি। তৃণমূল। তার জায়গায় এবার টিকিট পেয়েছেন দীপেন্দ্র নারায়ন রায়। বিগত বেশ কিছুদিন ধরে সৌমেন মহাপাত্রের সঙ্গে তৃণমূলের দূরত্ব সৃষ্টি হয়েছিল। অবশেষে কোলাঘাটের জনসভায় সেই দূরত্ব কিছুটা হলেও মিটেছে বলে মনে করা হচ্ছে। এদিন মঞ্চে উঠেই সৌমেন মহাপাত্রে দিকে এগিয়ে আসেন অভিষেক। পাশে দাঁড়িয়ে কথাও শুনতে দেখা গিয়েছে। মঞ্চে তখন বাকিরাও ছিলেন। মঞ্চ প্রস্তুত করা হচ্ছিল। সেই সময় প্রবীণ ও নবীনের এই আলাপচারিতা দেখতে পাওয়া গিয়েছে।

শুক্রবার কোলাঘাটে অসীম কুমার মাজীর হয়ে প্রচার করলেন অভিষেক। সেখানেই বিজেপি প্রার্থী নিয়ে তিনি বলেছেন, টাকা দিয়ে প্রার্থী কেনা হয়েছে। পাঁশকুড়া পূর্ব বিধানসভার বিজেপির প্রার্থীকে তাঁদের সমর্থকরাই পছন্দ করছে না। বিজেপি যা বলে সব মিথ্যে কথা বলে। বছরে ২ কোটি চাকরির কথা বলা হয়েছিল। তা দেওয়া হয়নি। মোদির গ্যারান্টির যে মিথ্যে, তা বার বার প্রমাণিত। পূর্ব মেদিনীপুরের উন্নয়নমূলক কাজ দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে। কোনও সুযোগ সুবিধার ব্যবস্থা করেনি।

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, বৃক্ষরোপণ কর্মসূচিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই